ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ইবিতে রিয়েল এস্টেট বিরোধ নিষ্পত্তি শীর্ষক পিএইচডি সেমিনার  


ইবি প্রতিনিধি photo ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৯-২০২৫ বিকাল ৫:১৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল' অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে ‘ডিসপিউট সেটেলমেন্ট মেকানিজমস অব রিয়েল এস্টেট ট্রানজেকশন ইন বাংলাদেশ: এ স্টাডি ইন ঢাকা সিটি’ শীর্ষক পিএইচডি সেমিনার (সেকেন্ড)  অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে আইন অনুষদের সেমিনার কক্ষে এটি অনুষ্ঠিত হয়। এর আগে এ বিষয়ে প্রথম সেমিনার সম্পন্ন করা হয়। 

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ল' অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান। গবেষণাটির তত্ত্বাবধানে ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. মাহবুব বিন শাহজাহান।

সেমিনারে আইন বিভাগের অধ্যাপক ও অ্যাডভান্স স্টাডি কমিটির চেয়ারম্যান ড. সেলিম তোহার সভাপতিত্বে বিশেষজ্ঞ হিসেবে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. হাসিবুল আলম প্রধান ও আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল করিম খান। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম, বিশেষ অতিথি ছিলেন আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হালিমা খাতুন ও আল ফিকহ অ্যান্ড লিগাল স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আলতাফ হোসেন। এছাড়াও ল' এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক বিলাসী সাহা-সহ বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

গবেষক মেহেদী হাসানের উপস্থাপিত প্রবন্ধের মূল বিষয়বস্তু- রিয়েল এস্টেট সংক্রান্ত বিরোধের মূল কারণগুলি বিশ্লেষণ করা এবং এই বিরোধগুলি সমাধানের জন্য কার্যকর উপায় খুঁজে বের করা। এইসব বিরোধ ও বাঁধা উত্তরণে প্রয়োজনীয় আইন সংশোধন বা প্রণয়ন করা। বিশেষ করে ঢাকায় যেসব রিয়েল স্টেট কোম্পানি আছে তা নিয়ে গবেষণা করে ভবিষ্যতে অন্যান্য শহরেও এর কার্যকর ভূমিকা রাখা। 

তিনি সেমিনার শেষে জানান, গতবারে মূল আলোচনা ছিল। আজকে দ্বিতীয় সেমিনারে সংশ্লিষ্ট বিষয়ে কারণ খুঁজে বের করা এবং ফলাফল বিষয়ে আলোচনা হয়েছে।

এমএসএম / এমএসএম

জোবায়ের-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা

কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ

ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট