ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বছরের শেষদিকে আরো ৮৯ লাখ টিকা আসছে


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২২-৯-২০২১ দুপুর ২:১৯

চলতি বছরের শেষ প্রান্তিকে দেশে আরও ৮৯ লাখ ডোজ করোনার টিকা আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। এগুলোর মধ্যে ৭১ লাখ ডোজ ফাইজারের এবং ১৮ লাখ ডোজ মডার্নার টিকা। যুক্তরাষ্ট্র ও কোভ্যাক্স সুবিধার আওতায় এসব টিকা বরাদ্দ পেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী লিখেন, আমরা যুক্তরাষ্ট্রের দেয়া ৭১ লাখ ফাইজারের টিকা বরাদ্দ পেয়েছি আর কোভ্যাক্স সুবিধার আওতায় পেয়েছি ১৮ লাখ মডার্নার টিকা। টিকাগুলো চলতি বছরের শেষদিকে দেশে আসবে। একই সময়ে আমরা আরো টিকা বরাদ্দ পেতে আশাবাদী।

এদিকে, ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে টিকা এসেছে ৪ কোটি ৯৫ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ। এরমধ্যে একই সময় পর্যন্ত সারাদেশে মোট টিকা নিয়েছেন ৩ কোটি ৭৩ লাখ ১৫ হাজার ৭ জন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নেন ২ কোটি ২৪ লাখ ৯৪ হাজার ৫৬৫ জন আর ১ কোটি ৪৮ লাখ ২০ হাজার ৪৪২ জন দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেন।

চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে করোনা টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের টিকার মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধন করেন। বর্তমানে দেশে অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, ফাইজার ও সিনোফার্মের টিকা দেয়া হচ্ছে।

জামান / জামান

গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই : তথ্যমন্ত্রী

নিউ গিনি প্রপার্টিজে হামলায় লোক ভাড়া করা ঠিকাদার বিকাশ গ্রেপ্তার

বাংলাদেশকে কৌশলগত অংশীদার মনে করে কানাডা : হাইকমিশনার

‘ফাইভ স্টার’ হোটেলে বসে কর্মপরিকল্পনা করলে নারীর সমতা আসবে না

আঞ্চলিক সহযোগিতা গড়ে তুলতে পারলে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে

ঢামেকের বাথরুম থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪১৪, মামলা ৫৯

সবার জন্য নিরাপদ আবাসন সময়ের দাবি : প্রধানমন্ত্রী

নারীর শুধু উপস্থিতি নয়, প্রয়োজন কার্যকর অংশগ্রহণ : সিইসি

বে অব বেঙ্গল কনভারসেশনের শেষ দি‌নের সংলাপ শুরু

বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফায়ার ম্যারাথন-১০২’র রেজিস্ট্রেশন শুরু হচ্ছে

বাংলাদেশ থেকে দক্ষ মৎস্য জনবল নিতে আগ্রহী ওমান: ডিজি খালেদ কনক