ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে তেলবাহী ট্রাকের ধাক্কায় বাস উল্টে খাদে : আহত ১০


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ২২-৯-২০২১ দুপুর ২:৩৭

ধামরাইয়ে তেলবাহী ট্রাকের ধাক্কায় শুভযাত্রা পরিবহনের একটি বাস উল্টে খাদে পড়ে বাসের চালকসহ ১০ যাত্রী আহত হয়েছেন। বুধবার (২২ সেপ্টেম্বর) সকালের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কালামপুর বিসিক শিল্পনগরীর সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ঢাকাগামী শুভযাত্রা পরিবহনের একটি বাসকে ওভারটেক করার সময় তেলবাহী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এ সময় চালক, শিশুসহ ১০ যাত্রী আহত হয়।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সোহেল রানা বলেন, আমরা খবর পেয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছি।

এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ করিম খান জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হলেও তেলবাহী ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি।

এমএসএম / জামান

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৩২

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু

স্বাস্থ্যখাতের উন্নয়নে চিকিৎসক নেতাদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

হাম উপসর্গে আরও ৫ জন সহ মোট মৃত্যু ১০৮১

একদিনেই হাম উপসর্গে ১১ জনের মৃত্যু

চলতি বছরে সর্বোচ্চ ১৮৭২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, মৃত্যু ৫

ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের পাশে চায় স্বাস্থ্য মন্ত্রণালয়

হামের শিকার ১০ শিশুর প্রায় ৬ জনই সংক্রমিত হয়েছে হাসপাতালে

বিগত বছরের তুলনায় এ বছর ডেঙ্গুতে আক্রান্ত বেশি

​উন্নয়নশীল দেশের প্রেক্ষাপট ও সাধারণ মানুষের দন্ত স্বাস্থ্য অধিকার: একটি বাস্তবভিত্তিক পর্যালোচনা

রোগের মূল কারণ শনাক্তে জোর, খাদ্যাভ্যাস ও জীবনধারা পরিবর্তনের আহ্বান