ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

জনগণের আস্থা ফেরাতে চান তারেক রহমান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৯-২০২৫ দুপুর ১২:৩৮

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, তার দলের প্রধান লক্ষ্য এখন জনগণের আস্থা পুনর্গঠন করা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।
তারেক রহমান লিখেছেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন সামনে রেখে প্রতিটি ভোটারের বিশ্বাস অর্জন করা বিএনপির অগ্রাধিকার। এজন্য তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করার পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ‘স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমেই আমরা জনগণের আস্থা ফিরিয়ে আনতে চাই। তিনি আরও জানান, ইতোমধ্যে দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে সাত হাজারের বেশি দলীয় সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ বহিষ্কৃত হয়েছেন, আবার অনেকে পদ হারিয়েছেন। তারেকের মতে, শৃঙ্খলা দুর্বলতা নয়- বরং সেটিই দলের শক্তি।
পোস্টে তিনি তরুণ প্রজন্মকে বিশেষভাবে উল্লেখ করে বলেন, তরুণরা রাজনীতিকে ক্ষমতার খেলা হিসেবে দেখতে চায় না; তারা অংশগ্রহণ ও পরিবর্তনের সুযোগ খোঁজে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনকে সামনে রেখে বিএনপির ৩১ দফা কর্মসূচি তরুণদের প্রত্যাশার প্রতিফলন ঘটাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তারেক রহমান ইতিহাসের ধারাবাহিকতাও টানেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের ক্ষমতাকে রাজনীতির কেন্দ্রে স্থাপন করেছিলেন, আর খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। সেই উত্তরাধিকারের ভিত্তিতেই বিএনপি আজ আধুনিক ও ভবিষ্যতমুখী বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছে। গণতন্ত্র ও স্থিতিশীলতার বার্তা দিয়ে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানান- ‘আমরা ঐক্যবদ্ধ থাকব, শৃঙ্খলা বজায় রাখব, এবং জনগণের সেবায় নিবেদিত থাকব। তাহলেই বাংলাদেশে জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা ও গণআকাঙ্ক্ষিত ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব হবে।’

Aminur / Aminur

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম

সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার

সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন

'সারা পৃথিবী যাকে সম্মান করে, তাকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়েছে'

পলাতক ফ্যাসিস্টদের হুংকারে কাজ হবে না, চক্রান্ত ভেস্তে দেবে জনগণ: আমান