বেরোবিতে সহকারী প্রক্টরের দায়িত্ব পেলেন জুলাই মামলার আসামী
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এবার সহকারী প্রক্টরের দায়িত্ব দেয়া হয়েছে জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার উপর হামলার মামলার আসামী এক শিক্ষককে। সূত্র জানায়, বর্তমান প্রক্টর এবং ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড.ফেরদৌস রহমানের বিশেষ সুপারিশে তারই বিভাগের জুনিয়র শিক্ষক ও জুলাই মামলার আসামি মো.মনিরুল ইসলামকে সহকারী প্রক্টরে দায়িত্ব দেয়া হয়।
তথ্য বিশ্লেষণ করে দেখা যায়,জুলাই আন্দোলনে রংপুর শহরে আহত মো. শহিদুল ইসলাম বাদী হয়ে আওয়ামীলীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীসহ ১৪০ জনের নাম উল্লেখ করে রংপুর শহরের কোতায়ালী থানায় এই মামলা দায়ের করেন।
মামলার নথি পর্যালোচনা করে দেখা যায় ১৩৩ নাম্বার আসামি হিসেবে নতুন নিয়োগ পাওয়া সহকারী প্রক্টর ও ইইই বিভাগের শিক্ষক মনিরুল ইসলামের নাম রয়েছে।
মামলার এজহারে শহিদুল উল্লেখ করেন, ২০২৪ সালের ১৯ জুলাই রংপুর শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ৮০০ থেকে ১০০০ ছাত্র-জনতা বেলা ৩ টার দিকে রংপুর শহরের টাউন হলের মোড়ে পৌঁছালে সেখানে উল্লেখিত আসামিরা ছাত্র জনতার উপর হামলা চালালে শহিদুল মারাত্মকভাবে আহত হন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজে দশ দিন চিকিৎসা দেওয়ার পর তিনি সুস্থ হন।
জুলাই মামলার আসামিকে কেন সহকারী প্রক্টরের দায়িত্ব দেয়া হলো এমন প্রশ্নের জবাবে প্রক্টর ফেরদৌস রহমান বলেন, মামলা টা ত একটা ভুয়া।মামলার বাদি বলেছে এরা জড়িত না।বাদি এপিডেফিট করে দিয়েছে । এইজন্য আমরা তাকে রেখেছি।
এ বিষয়ে রেজিস্ট্রার বলেন,জুলাই মামলার আসামিকে কেন সহকারী প্রক্টরের দায়িত্ব দেয়া হলো এমন প্রশ্নের জবাবে রেজিস্ট্রার ড.হারুন অর রশিদ বলেন, প্রক্টর তার সহকারী প্রক্টর পছন্দ করেন। তিনি এ বিষয়ে ভালো বলতে পারবেন।
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?