ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

ইবিতে বৈদ্যুতিক শাটল কার উদ্বোধন 


ইবি প্রতিনিধি photo ইবি প্রতিনিধি
প্রকাশিত: ২০-৯-২০২৫ দুপুর ৩:৫৯

ক্যাম্পাসে প্রথমবারের মতো পরিবেশবান্ধব বৈদ্যুতিক শাটল কার (EV) উদ্বোধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রশাসন। শনিবার (২০ সেপ্টেম্বর) পরীক্ষামূলকভাবে ১৪ সিটের ৪টি বৈদ্যুতিক কার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এর আগে দীর্ঘদিন বৈদ্যুতিক কারের দাবি জানিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইবি শাখা। 

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ইউজিসির চেয়ারম্যান ড. এস এম এ ফায়েজ, ইবির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান আশরাফিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা।

জানা যায়, বৈদ্যুতিক শাটল কারগুলো পুরো ক্যাম্পাসে যাতায়াতের জন্য ব্যবহৃত হবে। প্রাথমিকভাবে যেকোনো দূরত্বের জন্য ভাড়া ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গাড়িগুলো বিশ্ববিদ্যালয়ের জন্য কিস্তিতে কেনা হয়েছে, যেখানে দুই বছরের মধ্যে বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ মালিকানা পাবে। এই পদ্ধতিকে ‘আয় থেকে দায় শোধ’ মডেল হিসেবে দেখা হচ্ছে, যা ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে কার্যকর হয়েছে। আধুনিক ডিজাইনের এসব শাটলে রয়েছে ছাউনির ব্যবস্থা, যা যাত্রীদের রোদ-বৃষ্টি থেকে সুরক্ষা দেবে। পরিবেশবান্ধব ও শব্দহীন এই যানগুলো ক্যাম্পাসে একটি টেকসই যাতায়াত ব্যবস্থা গড়ে তুলবে।

উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আমাদের এই ইলেক্ট্রিক শাটল। ইনশাআল্লাহ আগামীকাল থেকে শিক্ষার্থীরা এটি ব্যাবহার করতে পারবে। যে কোম্পানি থেকে আমরা এই শাটলগুলো নিয়েছি সেই কোম্পানিকে ধন্যবাদ জানাচ্ছি। 

উল্লেখ্য, বৈদ্যুতিক শাটল কার সরবরাহ করছে DFSK Bangladesh-এর MA Enterprise যারা বাংলাদেশের একমাত্র স্বীকৃত ইলেকট্রিক যানের ডিলার। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক যান ভাড়ার সফল সেবা দিয়ে আসছে।

এমএসএম / এমএসএম

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র‍্যালি ও সমাবেশ

শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত

গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম

ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’

শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা

সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন

গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ

আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে

নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড