জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ভূমিকা বিশ্বকে বিস্মিত করেছে: ইউজিসি চেয়ারম্যান
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেছেন, জুলাই আন্দোলনের সাফল্যের পেছনে শিক্ষার্থীদের অসাধারণ ভূমিকা ছিল। তোমরা যা দেখিয়েছিলে, তা শুধু এই দেশ নয়, পুরো বিশ্বকে অবাক করেছে। সেই কারণেই আজ জাতির প্রত্যাশা তোমাদের প্রতি আরও বেড়ে গেছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্নাতক ১ম বর্ষ (২০২৪-২৫) শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের দু’দিনব্যাপী ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে আরো বলেন, সকলকে মিলেই একটি বিশ্ববিদ্যালয়। এখানে কারোর ভুমিকা কারোর থেকে নগণ্য বা বড় নয়। এখান থেকেই দেশের ভবিষ্যৎ নির্ধারিত হয়।বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ছাত্র-শিক্ষক উভয়েই গবেষক ও শিক্ষার্থী হিসেবে একে অপরের পরিপূরক।
শিক্ষার্থীদের আবেগ-অনুভূতি গঠনে শিক্ষকদের বিশেষ ভূমিকার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, অনেক ছোট ছোট বিষয় থেকেও একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ তৈরি হতে পারে। তাই প্রতিটি বিষয়ে শিক্ষকদের গুরুত্ব দেওয়া উচিত।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ‘র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়াও প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি, শিক্ষক, প্রভোস্ট এবং প্রশাসনিক কর্মকর্তারা ছিলেন।
উল্লেখ্য, অনুষ্ঠানের প্রথম দিনে পাঁচটি অনুষদের ২২টি বিভাগের নবীন শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন, গীতা ও ত্রিপিটক থেকে পাঠ করা হয়। এছাড়া তথ্যবহুল ডকুমেন্টারি প্রদর্শন ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে প্রথম দিনের কার্যক্রম শেষ হয়।
এমএসএম / এমএসএম
জোবায়ের-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের
কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি
প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন
৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা
বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা
কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ
ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত