চীন-ইউনেস্কো সহযোগিতায় নারী শিক্ষার অগ্রযাত্রা
কন্যা ও নারী শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সহধর্মিনী এবং ইউনেস্কোর বিশেষ দূত ফেং লিইউয়ান।গত শুক্রবার বেইজিংয়ে অনুষ্ঠিত ২০২৫ সালের ইউনেস্কো কন্যা ও নারী শিক্ষা পুরস্কার অনুষ্ঠান এবং পুরস্কারের ১০তম বর্ষপূর্তি উদযাপনে অংশগ্রহণ করে তিনি এই বার্তা দেন।
ফেং লিইউয়ান এবং ইউনেস্কোর মহাপরিচালক অড্রে আজুলে পুরস্কার বিজয়ী কেনিয়া ও লেবাননের প্রকল্প প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন।
এসময় ফেং বলেন, নারীদের ক্ষমতায়নের মূল মাধ্যম হিসেবে শিক্ষার গুরুত্ব ব্যাপকভাবে স্বীকৃত, যা লক্ষ লক্ষ কন্যা ও নারীদের স্বপ্ন পূরণের পথে আত্মবিশ্বাস ও দক্ষতা অর্জনে সহায়তা করেছে।
তিনি বলেন, আজকের কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নারীদের বৈজ্ঞানিক শিক্ষা অধিকতর গুরুত্ব পাবে, যাতে তারা নতুন প্রযুক্তি আয়ত্ত করে এবং উদ্ভাবনী ক্ষমতা বৃদ্ধি করতে পারে।
তিনি আরও বলেন, চীন নারীদের বৈজ্ঞানিক শিক্ষায় গুরুত্ব দিয়ে আসছে। পাশাপাশি ইউনেস্কো ও সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে সহযোগিতা জোরদার করার প্রত্যাশা প্রকাশ করেন ফেং।
অপরদিকে, ইউনেস্কোর মহাপরিচালক আজুলে চীনের মূল্যবান সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে ফেং-এর বিশ্বব্যাপী নারী শিক্ষায় অবদানকে প্রশংসা করেন।
২০১৫ সালে চীন ও ইউনেস্কো যৌথভাবে এই পুরস্কার প্রতিষ্ঠার পর থেকে ১৯টি দেশের ২০টি প্রকল্প এই সম্মাননা পেয়েছে।
এমএসএম / এমএসএম
আফগানিস্তানে হামলা চালিয়ে ২৮ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের
ধ্বংসস্তূপে শিক্ষার আলো, তিন বছর পর ক্লাসরুমে ফিরল গাজার শিশুরা
ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে
ইউরোপে অভিবাসী আগমন ৩৯% কমেছে, বেড়েছে প্রাণহানি : জাতিসংঘ
ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি
নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের
বৈশ্বিক বাজারে কমেছে তেলের দাম, ১১ দিনের মধ্যে সর্বনিম্ন
সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে সিরিজ বিস্ফোরণ, চার জন আহত
ইউক্রেনের ড্রোন হামলার মধ্যেই পার্লামেন্ট নির্বাচনে জয়ের পথে পুতিনের দল
ইয়েমেনের মারিবে ভয়াবহ সেনা-হুথি সংঘাত, ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত
জ্বালানির বাড়তি কর বাতিলের দাবিতে পাকিস্তান জামায়াতের ট্রেন মার্চ
লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার