জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটি অনুমোদিত
জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ৫১ সদস্য বিশিষ্ট একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন ও অনুমোদন করা হয়েছে। জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের সুপারিশক্রমে দলের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এই কমিটি অনুমোদন করেন। এ কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সরফুদ্দীন আহমেদ শিপু এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন যুগ্ম মহাসচিব শেখ মাসুক রহমান। এছাড়া কমিটিতে সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন সৈয়দ আবু হোসেন বাবলা, জহিরুল আলম রুবেল, হাজী মোহাম্মদ ফারুক এবং শাহ জামাল রানা। নতুন আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের বলিষ্ঠ নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টিকে সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। এই আদেশ ইতোমধ্যে কার্যকর হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন: আফতাব গনি, মেহবুব হাসন, কাদের মুন্সি, মনিরুল হক রবিন, জহির উদ্দিন লিটন, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ নাসির, মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, তকদির হোসেন সেন্টু, এস এম মনিরুজ্জামান, পল্লী হোসেন, মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ মোতালেব হোসেন, মোহাম্মদ কবির, মোহাম্মদ জাহিদ, সুলতানা আহম্মেদ লিপি, শায়লা রহমান, শিল্পী বেগম, মোহাম্মদ রিপন, মোহাম্মদ আসাদ মিয়া, মোঃ রানা, মোহাম্মদ হারুন, মাহবুব হোসেন মাসুম, এডভোকেট ফিরোজ, মনসুর ফরাজী, গিয়াস উদ্দিন ডাক্তার, আব্দুর রাজ্জাক লাভলু, মীর মোহাম্মদ বসির, কাওসার বাবু, মোহাম্মদ শাহীন সেনু, মোঃ হাসেম, মোঃ হুমায়ুন, জাকির হোসেন মল্লিক, কামাল হোসেন টিপু, দুর্জয় ফরাজী, শ্যামল শাহা, এম এ মালেক, মোঃ হেলাল উদ্দিন, মোঃ জাকির, মোঃ কাওছার, ইদি আমিন, এম এ সেলিম মিঠু, মোঃ রুমন, মনিরুল ইসলাম প্রমুখ।
এমএসএম / এমএসএম
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা
‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’
মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম
সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার
সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন
'সারা পৃথিবী যাকে সম্মান করে, তাকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়েছে'