জাপানি ভাষা শিক্ষা ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন
জাপানে কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচন হওয়ায় বাংলাদেশি শিক্ষার্থী ও দক্ষ কর্মীদের কাজের জন্য প্রস্তুত করার লক্ষ্যে 'জাপানি ভাষা শিক্ষা ট্রেনিং সেন্টার শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর সন্ধ্যায়) সিলেট মহানগর জিন্দাবাজার এলাকার আনন্দ ভবনে এসপি এডুকেশন আর আর গ্রুপের যৌর্থ পরিচালনায় এ ট্রেনিং সেন্টার উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আর আর গ্রুপের সিইও এণ্ড ফাউন্ডার মো: রবিউল ইসলাম। আরও বক্তব্য রাখেন আর আর গ্রুপের পরিচালক ভিপি দুলাল বর্মন,মো: ইউনূস মল্লিক,উপ-পরিচালক মো: শাহ আলম এবং এসপি এডুকেশন এর চেয়ারম্যান আবদুল আহাদ, সিলেট মহানগর জাতীয়তাবাদী শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি মাসুদ এলাহি চৌধুরী ও এসপি এডুকেশন এর সিইও সুমাইয়া তালুকদার। শুভেচছা বক্তব্য রাখেন নেক্সস সলিউশন এর সিইও জাহাঙ্গীর আলম চৌধুরী জাবেদ। সঞ্চালনা করেন সালমান আহম্মেদ।
এ সময় আর আর গ্রুপের সিইও এণ্ড ফাউন্ডার মো: রবিউল ইসলাম বলেন,বাংলাদেশে জাপানি ভাষা শিক্ষার সুযোগ আমরা তৈরি করে দিচ্ছি। দেশের কর্ম দক্ষ মানুষ এই প্রশিক্ষণের পর জাপানে গেলে কোনো সমস্যার মধ্যে পড়বে না। ফলে জাপানে কর্মসংস্থানে নিজেদের সহজেই মানিয়ে নিতে সক্ষম হবে।
বিএমইটির তথ্য মতে, জাপানে অনুমোদিত ৯৬টি রিক্রুটিং এজেন্সির মধ্যে মাত্র ৩০টি রিক্রুটিং এজেন্সি প্রতি বছর কর্মী পাঠাচ্ছে। ২০০৪ থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত ২০ বছরে মাত্র পাঁচ হাজার ১৪ জন কর্মী জাপান যেতে পেরেছেন।
বিএমইটির তথ্য বলছে, আইএম জাপান নামে একটি প্রকল্পের মাধ্যমে ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রায় ৭০২ কর্মী জাপানে গেছেন। জাপানে যাওয়ার জন্য যে যোগ্যতা প্রয়োজন বেশিরভাগ কর্মী তা অর্জন করতে পারেন না। এজন্য খুব কম সংখ্যক কর্মী জাপান যেতে পেরেছেন বলে মনে করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
তাদের ভাষ্যমতে, জাপানে যেতে হলে কর্মীদের একদিকে যেমন জাপানি ভাষা শিখতে হয়, অন্যদিকে যে কোনো একটি বিষয়ে দক্ষ হতে হয়। জাপানের নিয়মনীতি খুবই কঠোর। অন্য দেশের সঙ্গে জাপানকে মেলানো যায় না। তাদের মানের সঙ্গে না মিললে তারা লোক নেয় না। তারা কখনো অদক্ষ লোক নেয় না। দক্ষ শ্রমিক ছাড়া জাপানে যাওয়া অসম্ভব।
এমএসএম / এমএসএম
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত
পিক্সেল থেকে পার্সপেক্টিভ: তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি
বিএমইউতে জাতীয় শিশু ক্যান্সার সচেতনতা মাস ২০২৬ উপলক্ষে র্যালি
আন্তর্জাতিক রিয়েল এস্টেট বিশেষজ্ঞ প্রতিনিধি দলের রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন
এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর
ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ
চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
হালাল পণ্যের রপ্তানি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে বিসিআইয়ের নীতিমালা প্রস্তাব
টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন