মেঘনা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন মোঃ ছাদেকুর রহমান
অত্যন্ত আনন্দের সঙ্গে মেঘনা ব্যাংক পিএলসি. জানাচ্ছে যে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: ছাদেকুর রহমানকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে । এর আগে তিনি ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করেছেন ।
জনাব রহমান ২৮ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন দক্ষ ব্যাংকিং পেশাজীবী । ব্রাঞ্চ ব্যাংকিং, রিটেইল ও এসএমই ব্যাংকিং, ট্রেজারি, ক্রেডিট, বৈদেশিক মুদ্রা, এএলএম, ট্রেজারি রিস্ক ম্যানেজমেন্ট, ক্যাপিটাল মার্কেট অপারেশনস ও ইসলামী ব্যাংকিংসহ বিভিন্ন ক্ষেত্রে তার বিশেষজ্ঞতা রয়েছে । তিনি ব্যাংকের ম্যানকম, এলকো, এসএমটি, সিআরএমসি, আরএমসি ও ইনভেস্টমেন্ট কমিটির সদস্য । এছাড়া প্রতিষ্ঠালগ্ন থেকে মেঘনা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর পরিচালক ও ট্রেক হোল্ডার প্রতিনিধির দায়িত্ব পালন করছেন ।
ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির মাধ্যমে ১৯৯৮ সালে সোনালী ব্যাংক পিএলসি-তে সিনিয়র অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করে পরবর্তীতে এবি ব্যাংক লিমিটেড-এ গুরুত্বপূর্ণ নেতৃত্বমূলক পদে দায়িত্ব পালন করেন । ২০১৩ সালে মেঘনা ব্যাংকে যোগদানের পর থেকে ব্যাংকের প্রবৃদ্ধি, কার্যকরী দক্ষতা ও কৌশলগত উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন ।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ, এমবিএম ও ডিএআইবিবি ডিগ্রিধারী জনাব রহমান সিইআরএম, সিইসিএম, সিইএএফ, সিআইবিএফপি, সিপিএসএমই, সিএসএএ ও ডিআইবিসহ একাধিক পেশাগত সার্টিফিকেশন প্রোগ্রাম সম্পন্ন করেছেন এবং দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন ।
তিনি বাফেডা, পিডিবিএল ও ব্যামডাসহ বিভিন্ন সংগঠনে সম্পৃক্ত আছেন এবং বিভিন্ন পেশাগত কর্মসূচিতে আলোচক, প্রশিক্ষক ও রিসোর্স পার্সন হিসেবে ভূমিকা রাখছেন । এছাড়াও তিনি আইবিবি এর নিরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন ।
মেঘনা ব্যাংক পিএলসি তাকে এই যোগ্য পদোন্নতির জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছে এবং ব্যাংকের ভবিষ্যৎ কৌশলগত অগ্রযাত্রায় তার আরও সাফল্য কামনা করছে ।
এমএসএম / এমএসএম
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি