ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

ঢাকা ব্যাংক ও বায়ার ক্রপসায়েন্স লিমিটেডের মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট সেবা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৬-১-২০২৬ দুপুর ৪:২৩

ঢাকা ব্যাংক পিএলসি ও বায়ার ক্রপসায়েন্স লিমিটেডের মধ্যে ২০ জানুয়ারি, ২০২৬ তারিখে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে ঢাকা ব্যাংক পিএলসি বায়ার ক্রপসায়েন্স লিমিটেড-কে ক্যাশ ম্যানেজমেন্ট সেবা প্রদান করবে। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ঢাকা ব্যাংক পিএলসি'র গুলশান প্রধান কার্যালয়ে। ঢাকা ব্যাংক পিএলসি-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব আখলাকুর রহমান এবং বায়ার ক্রপসায়েন্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জনাব জাহিদুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর ও বিনিময় করেন। অনুষ্ঠানে ঢাকা ব্যাংক পিএলসি-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিইএমও মোঃ মোস্তাক আহমেদ, ইভিপি ও এমএসএমই ও ইমার্জিং বিজনেস ডিভিশন-এর প্রধান মোহাম্মদ মাহবুবুর রহমান পলাশ, ইভিপি ও ঢাকা ব্যাংক পিএলসি উত্তরা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ দিদারুল আলম, ঢাকা ব্যাংক পিএলসি-এর ক্যাশ ম্যানেজমেন্ট ও লায়াবিলিটি মার্কেটিং ইউনিট-এর প্রধান মোসলে সাদ মাহমুদ, বায়ার ক্রপসায়েন্স লিমিটেডের ফাইন্যান্স, অ্যাকাউন্টস ও ট্যাক্সেশন-এর প্রধান জাহিরুল হক মুন্না, বায়ার ক্রপসায়েন্স লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (ফাইন্যান্স) কানিজ ফাতেমা এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন। এই চুক্তির আওতায়, ঢাকা ব্যাংক পিএলসি বায়ার ক্রপসায়েন্স লিমিটেড-কে ক্যাশ ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম সি সলিউশনের মাধ্যমে নিরাপদ পেমেন্ট ও সংগ্রহের সুবিধা প্রদান করবে, যার মধ্যে রয়েছে বাল্ক লেনদেন প্রক্রিয়াকরণ সুবিধা এবং তাৎক্ষণিক হালনাগাদ সুবিধা।

এমএসএম / এমএসএম

পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ

গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত

গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য ‌র‌্যালি

উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিএসটিআই'র অভিযান

উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন