ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

বাংলাদেশ কৃষি ব্যাংকের ঢাকা বিভাগের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৪-১-২০২৬ বিকাল ৫:৬

বাংলাদেশ কৃষি ব্যাংক ঢাকা বিভাগের ২০২৫-২০২৬ অর্থবছরের অর্ধ-বার্ষিক সমাপনীতে ব্যবসায়িক লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জন ও অবশিষ্ট সময়ের লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনে করণীয় সংক্রান্ত বিভাগীয় সম্মেলন ২৪ জানুয়ারি ২০২৬ তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিন্তে আলী। সভায় চলতি অর্থবছরের প্রথমার্ধে ঢাকা বিভাগের আমানত সংগ্রহ, ঋণ বিতরণ ও আদায়, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, রেমিট্যান্স সংগ্রহসহ  সকল ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করে যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা হয়। ঢাকা বিভাগের মহাব্যবস্থাপক গোলাম মোঃ আরিফ এর সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ রহিম ও মোহাঃ খালেদুজ্জামান এবং পরিকল্পনা ও পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান খান। এসময় ঢাকা বিভাগের বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা, সকল মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক, কর্পোরেট শাখা প্রধান, আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা ও শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

এনআরবিসি ব্যাংকের বরিশাল জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংকের বরিশাল জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত

বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো

‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, মিডিয়া ও যোগাযোগ বিভাগের ২০ বছর পূর্তি

সাশ্রয়ী মূল্যে বিশেষ সুবিধাসহ টেলিটকের ‘পেশাজীবী প্যাকেজ’ উদ্বোধন

এনআরবিসি ব্যাংকের আয়োজনে প্রকাশ্যে ঋণ পেলেন বাগেরহাটের মৎস্যজীবীরা

আনসার মহাপরিচালকের উদ্বোধনে ৫২০ নারী ভিডিপির সদস্যের জাপানি ভাষা প্রশিক্ষণ শুরু, লক্ষ্য বৈশ্বিক কর্মসংস্থান

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক রোবোটিক রিহ্যাবিলিটেশন প্রশিক্ষণ শুরু

গবেষণা, উদ্ভাবন ও মেধাস্বত্ব সুরক্ষায় ইউএপি-ডিপিডিটির সমঝোতা স্মারক সই

কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

‘অর্থ আইন-২০২৬: নতুন করনীতি, আয়কর ও ভ্যাট আইনের বাস্তব প্রয়োগ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার