ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

নগদ ওয়ালেটে বৈদেশিক রেমিট্যান্স বিতরণে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও নগদ এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৬-১-২০২৬ দুপুর ৩:৩১

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দ্রুত ও নির্বিঘ্নে সুবিধাভোগীদের কাছে পৌঁছে দিতে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান নগদ এর মধ্যে ২৫ জানুয়ারি ২০২৬ইং তারিখে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এক চুক্তি স্বাক্ষরিত হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং নগদ এর প্রশাসক  মো: মোতাসেম বিল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন। 
উক্ত চুক্তির আওতায় বিদেশ থেকে প্রেরিত রেমিট্যান্স শাহ্জালাল ইসলামী ব্যাংকের পক্ষে নগদ সরাসরি সুবিধাভোগীদের নগদ মোবাইল ওয়ালেটে পৌঁছে দেবে। এর ফলে প্রবাসীরা আন্তর্জাতিক এক্সচেঞ্জ হাউজ, মানি ট্রান্সফার অপারেটর (এমটিও) অথবা ব্যাংকের মাধ্যমে সহজেই অর্থ পাঠাতে পারবেন। দেশের প্রত্যন্ত অঞ্চলসহ যেকোনো স্থানে সুবিধাভোগীরা ২৪ ঘণ্টা এ অর্থ গ্রহণ ও ব্যবহার করতে পারবেন।
উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক  ইমতিয়াজ ইউ. আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম ও  মো: জাফর ছাদেক, এফসিএ, ব্যাংকের আইটি বিভাগের প্রধান ও সিটিও জনাবা খন্দকার বেদৌরা মাহবুব, নগদ এর সহযোগী প্রশাসক আনোয়ার উল্লাহ, চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া, নগদ এর হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম (সজল), ব্যাংকের ফরেন রেমিট্যান্স ডিপার্টমেন্ট এর প্রধান জনাব মোহাম্মদ শাখাওয়াত হোসাইন এবং ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান জনাব কে. এম. হারুনুর রশীদ-সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Aminur / Aminur

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত