বৈজ্ঞানিক গবেষণা, উচ্চশিক্ষা ও প্রযুক্তিগত উদ্ভাবন জোরদারে দেশি–বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন-এর সমঝোতা স্মারক স্বাক্ষর
জাতীয় উন্নয়নের লক্ষ্যে বৈজ্ঞানিক গবেষণা, উচ্চশিক্ষা ও প্রযুক্তিগত উদ্ভাবন জোরদার করতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন দেশি ও বিদেশি পাঁচটি শীর্ষস্থানীয় একাডেমিক ও শিল্পখাতের প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। প্রতিষ্ঠানগুলো হলো—যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (JUST), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, প্রিমিয়ার মিনারেলস লিমিটেড এবং সিমিলিটিউড প্রাইভেট লিমিটেড।
২৬ জানুয়ারি ২০২৬ খ্রি. সোমবার সকালে আগারগাঁওয়ে কমিশনের প্রধান কার্যালয়ের মিনি অডিটরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোঃ আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার এবং বিজ্ঞান ও প্রযুক্তিগত উদ্ভাবনের বাণিজ্যিক প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। কমিশনের চেয়ারম্যান ড. মোঃ মজিবুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাপ্রধানগণ, স্পারসো-এর চেয়ারম্যান, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কমিশনের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে স্বাক্ষরিত MoU-সমূহের আওতায় যৌথ গবেষণা, গবেষণাগার ও প্রশিক্ষণ সুবিধার যৌথ ব্যবহার এবং একাডেমিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে গবেষণা ও জ্ঞান বিনিময় জোরদার করা হবে। পাশাপাশি, কমিশনের আওতাধীন ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস (INMAS) যশোর ও JUST-এর মধ্যে চিকিৎসা ক্ষেত্রে নিউক্লিয়ার ইমেজিং, রেডিওফার্মাসিউটিক্যালস, রেডিয়েশন থেরাপি ও বায়োমেডিক্যাল প্রযুক্তিতে যৌথ গবেষণাকে উৎসাহিত করবে।
আন্তর্জাতিক পর্যায়ে, অস্ট্রেলিয়ার সিমিলিটিউড প্রাইভেট লিমিটেডের সঙ্গে BAEC-এর সহযোগিতায় মেডিসিনাল ম্যাগট থেরাপি কর্মসূচি বাস্তবায়ন, পাইলট উৎপাদন সুবিধা স্থাপন এবং স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া, সিংগাপুরের রেজিস্ট্রিকৃত অস্ট্রেলিয়ার কোম্পানী প্রিমিয়ার মিনারেলস লিমিটেডের সঙ্গে স্বাক্ষরিত MoU-এর মাধ্যমে উপকূলীয় অঞ্চলে ভারী খনিজ সম্পদ আহরণ, গবেষণা ও ভূতাত্ত্বিক জরিপ কার্যক্রম পরিচালিত হবে। ফলে এ সংক্রান্ত উন্নয়ন জাতীয় সক্ষমতা বৃদ্ধি পাবে।
সামগ্রিকভাবে, এসব সমঝোতা স্মারক গবেষণা সক্ষমতা বৃদ্ধি, উদ্ভাবন উৎসাহিতকরণ এবং বৈজ্ঞানিক গবেষণাকে বাস্তবভিত্তিক প্রয়োগে রূপান্তরের মাধ্যমে জাতীয় স্বাস্থ্য, শিক্ষা, শিল্প ও প্রযুক্তি উন্নয়নে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন-এর অঙ্গীকারের প্রতিফলন।
এমএসএম / এমএসএম
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে