আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে শাখা ব্যবস্থাপনায় নেতৃত্ব বিকাশ প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-এ “শাখা ব্যবস্থাপনায় নেতৃত্ব বিকাশ” শীর্ষক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ব্যাংকের প্রশিক্ষণ ইনস্টিটিউটে শুরু হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে ২৫ জানুয়ারি, ২০২৬ রবিবার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আসাদুজ্জামান ভূঞা।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ রাফাত উল্লাহ খান বলেন, আধুনিক ব্যাংকিংয়ে টিকে থাকতে ও নেতৃত্ব দিতে হলে প্রতিটি শাখা ব্যবস্থাপককে হতে হবে একজন দূরদর্শী, দক্ষ ও নৈতিক ব্যাংকার। নেতৃত্ব বিকাশের জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপাদান ও কৌশল এই কোর্সে শেখানো হবে, যা ভবিষ্যতে উচ্চতর দায়িত্ব পালনে সহায়তা করবে।
তিনি আরও বলেন, নৈতিক ব্যাংকিং চর্চা ও সুশাসন প্রতিষ্ঠা শুধুমাত্র প্রতিষ্ঠানের জন্য নয়, পুরো ব্যাংকিং খাতের জন্য অপরিহার্য। দক্ষতা ও দায়িত্ববোধের সমন্বয়ে গড়ে ওঠা নেতৃত্বই প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদী সফলতা বয়ে আনে।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ট্রেনিং ইনস্টিটিউট (এআইবিটিআই) এর প্রিন্সিপাল মোঃ আবদুর রহিম দুয়ারীর সভাপতিত্বে কর্মশালাটি শুরু হয়। এছাড়াও কর্মশালায় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী ও সিনিয়র এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এস.এম. জুলকার নায়েন উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার ৪০ জন কর্মকর্তা প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে নেতৃত্ব উন্নয়ন, দল ব্যবস্থাপনা, কর্মদক্ষতা বৃদ্ধি ও প্রাতিষ্ঠানিক নৈতিকতা বিষয়ে ইন্টারেক্টিভ সেশন, কেস স্টাডি ও গ্রুপ ডিসকাশনের ব্যাবস্থা রাখা হয়েছে।
এমএসএম / এমএসএম
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে