আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা–৭ সংসদীয় আসনে সার্বিক নিরাপত্তা প্রস্তুতি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা–৭ সংসদীয় আসনে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে ২৬ জানুয়ারি ২০২৬ রাজধানীর লালবাগ এলাকায় ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে আজিমপুর আর্মি ক্যাম্পের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), সহকারী রিটার্নিং কর্মকর্তা, আনসার ও ভিডিপি বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনীর দৃঢ় ও সতর্ক অবস্থান পুনর্ব্যক্ত করা হয়। ভোট কারচুপি, জাল ভোট প্রদান, মবোক্রেসি, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন অথবা নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করার যেকোনো ধরনের অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলপ্রয়োগ করা হবে।
এছাড়াও নির্বাচনকালীন সময়ে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভোটারদের নিরাপদ ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলায় সকল বাহিনীর সমন্বিতভাবে দায়িত্ব পালনের বিষয়ে একমত পোষণ করা হয়।
সভায় উপস্থিত কর্মকর্তারা একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় একটি শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সকল প্রার্থী, রাজনৈতিক কর্মী, সমর্থক ও সাধারণ জনগণকে আইন মেনে চলা এবং প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়।
এমএসএম / এমএসএম
পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ
গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত
গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য র্যালি
উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বিএসটিআই'র অভিযান