জবির নতুন ক্যাম্পাসের সীমানা প্রাচীর নির্মাণে চুক্তি স্বাক্ষর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন ক্যাম্পাস স্থাপন : ভূমি অধিগ্রহণ এবং উন্নয়ন শীর্ষক প্রকল্পের অধীনে ঢাকার কেরানীগঞ্জে নতুন ক্যাম্পাসের ২০০ একর জমির সীমানা প্রাচীর নির্মাণের জন্য প্রকল্প ও ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) উপাচার্যের কনফারেন্সে কক্ষে ঠিকাদারি প্রতিষ্ঠান কিংডম গ্রুপের সাথে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবং উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ উপস্থিত ছিলেন। তার উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নতুন ক্যাম্পাস স্থাপনের প্রকল্প পরিচালক প্রকোশলী মো. সাহাদাত হোসেন এবং ঠিকাদারি প্রতিষ্ঠান কিংডম গ্রুপের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুসরত হোসেন চুক্তিতে স্বাক্ষর করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর, প্রধান প্রকৌশলী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় নতুন ক্যাম্পাস স্থাপন : ভূমি অধিগ্রহণ এবং উন্নয়ন শীর্ষক প্রকল্পের কর্মকর্তাবৃন্দ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে কিংডম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুসরত হোসেন বলেন, আমরা দেশের নামকরা একটি বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। টেন্ডার নিয়ে কোনো সমস্যা হয়নি। আমরা প্রস্তুতি গ্রহণ করে ৭ দিনের মধ্যেই কাজ শুরু করে দেব এবং আশা করছি নির্দিষ্ট মেয়াদ এক বছরের মধ্যেই কাজ শেষ করতে পারব।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন ক্যাম্পাস স্থাপনে অধিকৃত ২০০ একর জমিতে প্রায় পৌনে ৫ হাজার মিটার সীমানা প্রাচীর নির্মাণের জন্য প্রায় ৩০ কোটি টাকার ই-টেন্ডার আহ্বান করা হয়েছিল।
এমএসএম / জামান
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন