আমরা ক্রমশ সাম্য থেকে বৈষম্যের দিকে আগুয়ান হচ্ছি: ড. সলিমুল্লাহ খান
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও দর্শন বিভাগের অধ্যাপক ড. সলিমুল্লাহ খান বলেছেন, আমরা ক্রমশ সাম্য থেকে বৈষম্যের দিকে আগুয়ান হচ্ছি। এই ধরনের শাসন ব্যবস্থাকে ওলিগারকি বা ভুয়া গণতন্ত্র বলে। জনগণ যখন তাদের নির্বাচিত নেতা দ্বারা দেশ পরিচালনা করে তখন তাকে প্রজাতন্ত্র বলে। এরিস্টটল বলেছেন প্রজাতন্ত্র যখন সবচেয়ে খারাপ হয় তখন ডেমোক্রেসির উদ্ভব হয়। বর্তমানে ডেমোক্রেসিকে সবচেয়ে ভালো শাসনতন্ত্র বলা হয়। এখন ডেমোক্রেসির স্থান দখল করেছে মবোক্রেসি।
রবিবার (২১ সেপ্টেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের দুইদিন ব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যখন জনগনের ইচ্ছা বাস্তবায়ন হয় তখন তাকে ডেমোক্রেসি বলে। কিন্তু যখন জনগণের ইচ্ছাকে মান্য করা হয় না তখন তাকে মবোক্রেসি বলে। দেশে যখন ফ্যাসিবাদ কায়েম করা হয় তখন শিক্ষিত সমাজকে ধ্বংস করা হয়। দেশের সমস্ত প্রতিষ্ঠান একজনের নামে করা এটা সদাচার নয়। শাসক যখন শিষ্টাচার ভুলে যায় তখন সারাদেশের মানুষের রক্তদান আত্মত্যাগকে অস্বীকার করা হয়। সেখানে জ্ঞানের বৃক্ষ ধ্বংস হয়ে যায়। আমরা জ্ঞানের আলো মানুষের দোরগোড়ায় নিতে পারেনি কারণ অর্থ -বিদ্যার অভাব। বিদ্যা শিক্ষা হচ্ছে দানশীলতা ব্যাপার। এলিয়ট বলেছেন বিদ্যা মানে হচ্ছে নিজেকে দমন করো, নিজেকে দান করো এবং অপরকে দান করো।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসুরুল্লাহ সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
জোবায়ের-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের
কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি
প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন
৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা
বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা
কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ
ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত