ঢাকা রবিবার, ৩১ মে, ২০২৬

বিশ্বমঞ্চে তাৎপর্যপূর্ণ সি চিন পিংয়ের তাত্ত্বিক উদ্ভাবন


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯-৯-২০২৫ দুপুর ৪:২১

২৮ সেপ্টেম্বর,(রোববার) চায়না মিডিয়া গ্রুপ সিএমজি’র প্রযোজিত "দ্য হেরিটেজ গার্ডিয়ান" এবং প্রেসিডেন্ট সি চিন পিংয়ের অর্থনৈতিক চিন্তাধারা নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান চীনের ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের মূলধারার গণমাধ্যমে সম্প্রচারিত হয়েছে।

টিভি অনুষ্ঠান "দ্য হেরিটেজ গার্ডিয়ান" সাংস্কৃতিক উত্তরাধিকার ও উন্নয়নের প্রধান বিষয়গুলোতে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের গভীর চিন্তাভাবনা এবং সাংস্কৃতিক সুরক্ষার পরিকল্পনা ও প্রচারের প্রাণবন্ত গল্পের একটি সংগ্রহ, যা প্রেসিডেন্ট সি’র উন্নত কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং গভীর সাংস্কৃতিক অনুভূতির প্রতিফলন ঘটায়।

“সি চিন পিংয়ের অর্থনৈতিক চিন্তাভাবনার উপর বক্তৃতার এই সিরিজটি” নতুন উন্নয়ন ধারণা বাস্তবায়ন, একটি নতুন উন্নয়ন প্যাটার্ন তৈরি, উচ্চমানের উন্নয়ন প্রচার এবং নতুন মানের উৎপাদনশীলতা বিকাশের বিষয়ে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ ব্যাখ্যাগুলোর উপর আলোকপাত করে, যা সি চিন পিংয়ের অর্থনৈতিক চিন্তাভাবনার মূল সারমর্মকে স্পষ্টভাবে ব্যাখ্যা করে।

অনুষ্ঠানে ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রশাসক ছেন হাও হুই বলেন, দেশ পরিচালনার জন্য নতুন ধারণা এবং কৌশলের মধ্যে সি চিন পিংয়ের অর্থনৈতিক চিন্তাভাবনা এবং সাংস্কৃতিক চিন্তাভাবনা অন্তর্ভুক্ত হয়ে, একত্রিত হয়ে একটি নতুন যুগের জন্য চীনা বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের উপর সি চিন পিংয়ের চিন্তাভাবনা গড়ে তুলেছে। এটি চীনের মূল্যবান আধ্যাত্মিক সম্পদ এবং বিশ্বব্যাপী তাৎপর্যপূর্ণ একটি তাত্ত্বিক উদ্ভাবন।

চীনের উপ-প্রচারমন্ত্রী, সিএমজি’র মহাপরিচালক শেন হাই সিয়োং বলেন, ম্যাকাও ‘এক দেশ, দুই ব্যবস্থার’ একটি সফল উদাহরণ। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সর্বদা ম্যাকাওর বাসিন্দাদের এবং তাদের সমৃদ্ধি ও উন্নয়নের প্রতি গভীরভাবে যত্নশীল। সিএমজি’র এই দুটি উচ্চমানের অনুষ্ঠান ম্যাকাওর সব ক্ষেত্রকে নেতৃত্বের চিন্তাভাবনা আরও ভালভাবে বুঝতে এবং উপলব্ধি করতে সাহায্য করার একটি উজ্জ্বল উদাহরণ। এগুলো একটি সাংস্কৃতিক উদ্যোগ যা ম্যাকাওয়ের বাসিন্দাদের চীনা সভ্যতার গভীর ঐতিহ্য এবং নতুন যুগে এর মহান অর্জনগুলোকে গভীরভাবে উপলব্ধি করতে সাহায্য করে।সূত্র:শুয়েই-তৌহিদ-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ।

এমএসএম / এমএসএম

ইসলাম পরিবহনের বাস রোড ডিভাইডার ভেঙে আকাশ বাসে ধাক্কা, ৪ যাত্রী নিহত

ইবোলার নতুন ধরন মোকাবিলায় টিকা তৈরি করেছে রাশিয়া

সুর নরম করে ট্রাম্প বললেন, চুক্তিতে তাড়াহুড়ো নয়

ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার ব্যাপক মিসাইল হামলা

চীনে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৯০, এক দশকের মধ্যে সর্বাধিক প্রাণহানির রেকর্ড

গ্রিনকার্ডের আবেদনে নতুন নিয়ম চালু করল যুক্তরাষ্ট্র

বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের ৯০তম বৈঠক আজ

প্রাণঘাতী ইবোলার টিকা আসতে সময় লাগতে পারে ৯ মাস : ডব্লিউএইচও

যুক্তরাষ্ট্র-নাইজেরিয়ার যৌথ অভিযানে ১৭৫ আইএস জঙ্গি নিহত

নিকোলের প্রচারণায় এক রাতেই বিক্রি হলো ১.১ বিলিয়ন ডলারের শিল্পকর্ম

ভারতের নাগরিকত্ব পেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম

যুক্তরাষ্ট্রে মসজিদে ২ কিশোরের বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫

ইরানে নতুন হামলা স্থগিত, ‘সিরিয়াস আলোচনা’ চলছে: ট্রাম্প