ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

শিক্ষার্থীদের জন্য শুধু পরীক্ষার দিনই চলবে জবির বাস


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ২৪-৯-২০২১ দুপুর ১১:২২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ৭ অক্টোবর থেকে সশরীরে শুরু হতে যাচ্ছে বিভিন্ন বর্ষের আটকে থাকা সেমিস্টার ফাইনাল পরীক্ষা। দীর্ঘদিন পর শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বাসও। তবে শুধুমাত্র পরীক্ষার দিনগুলোতেই শিক্ষার্থীদের পরিবহন সেবা দিতে চালু থাকবে বাসগুলো। এদিকে, এখনো সব বিভাগের পরীক্ষার সময়সূচি চূড়ান্ত না হওয়ায় বাসের শিডিউল তৈরিতে পরিবহন প্রশাসনের বিলম্ব হচ্ছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক আব্দুল্লাহ-আল-মাসুদ দৈনিক সকালের সময়কে এসব তথ্য জানান।

তিনি বলেন, পরীক্ষার দিনগুলোতেই বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেবা চালু থাকবে। উদ্দেশ্য যেহেতু পরীক্ষা নেয়া, তাই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাসের সিডিউল প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, পরীক্ষার সময়সূচি চূড়ান্ত না হওয়া পর্যন্ত বাসের সিডিউল প্রস্তুত করা যাচ্ছে না। সব বিভাগের চেয়ারম্যানদের কাছে রুটিন চাওয়া হয়েছে, এখন সব বিভাগ থেকে রুটিন না এলে পরে সিডিউল বিপর্যয় হবে। এখন আবার কিছু বিভাগ পরীক্ষার রুটিন পুনরায় সংশোধন করছে। তাই নিশ্চিতভাবে পরীক্ষার রুটিনগুলো পাওয়ার আগে বাসের সিডিউল প্রস্তুত করা যাচ্ছে না।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে সশরীরে পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের জন্য সকল রুটে বিশ্ববিদ্যালয়ের বাস চালু করার ঘোষণা দেয়া হয়। পরীক্ষা চলাকালীন একটি শিফটে বাস চলবে বলেও জানানো হয়েছিল। তবে বিভিন্ন বিভাগের পরীক্ষার সময়সূচি ভিন্ন ভিন্ন সময়ে হওয়ায় নির্দিষ্ট গন্তব্য হতে ও ক্যাম্পাস হতে বাস ছাড়ার সসময়সূচিতে কিছুটা পরিবর্তনের আভাস দেয়া হয়েছিল।

এমএসএম / জামান

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে