চিকিৎসায় নোবেল পেলেন তিনজন
ফিজিওলজি বা চিকিৎসাবিদ্যায় মেরি ই ব্রুনকো, ফ্রেড র্যামসডেল এবং শিমন সাকাগুচিকে ২০২৫ সালের জন্য যৌথভাবে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।
স্থানীয় সময় সোমবার (৬ অক্টোবর) চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে।
নোবেল জুরির দেওয়া তথ্যানুসারে রয়টার্স জানিয়েছে, রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায় তা নিয়ে গবেষণার জন্য তাদের এ পুরষ্কার। ‘পেরিফেরাল ইমিউন টলারেন্স সম্পর্কিত আবিষ্কারের জন্য’ যৌথভাবে তিনজনকে এ পুরস্কার দেয়া হয়েছে। এদের মধ্যে মেরি ই ব্রুনকো ও ফ্রেড র্যামসডেল যুক্তরাষ্ট্রের এবং শিমন সাকাগুচি জাপানের নাগরিক।
জুরি আরও জানিয়েছে, ‘তাদের আবিষ্কার ক্যান্সার এবং অটোইমিউনের মতো রোগের গবেষণার ক্ষেত্রে একটি নতুন ক্ষেত্রের ভিত্তি স্থাপন করেছে এবং নতুন চিকিৎসার বিকাশকে উৎসাহিত করেছে।’
স্টকহোমের কারোলিনস্কা ইনস্টিটিউটে চিকিৎসাশাস্ত্রে পুরস্কার দিয়ে এবারের নোবেল ঘোষণা শুরু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) ঘোষণা হবে পদার্থবিদ্যা, বুধবার (৮ অক্টোবর) রসায়ন, বৃহস্পতিবার (৯ অক্টোবর) সাহিত্য এবং শুক্রবার (১০ অক্টোবর) ঘোষণা করা হবে শান্তিতে নোবেল বিজয়ীর নাম। আর অর্থনীতিতে বিজয়ীর নাম ঘোষণা করা হবে ১৩ অক্টোবর।
নোবেলের পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে ১০ ডিসেম্বর। এদিন আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী। বিজয়ীরা পাবেন ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার (প্রায় ১ কোটি ২০ লাখ ডলার সমমূল্য), সঙ্গে থাকবে ১৮ ক্যারেটের সোনার পদক ও একটি সম্মাননাপত্র।
Aminur / Aminur
আফগানিস্তানে হামলা চালিয়ে ২৮ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের
ধ্বংসস্তূপে শিক্ষার আলো, তিন বছর পর ক্লাসরুমে ফিরল গাজার শিশুরা
ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে
ইউরোপে অভিবাসী আগমন ৩৯% কমেছে, বেড়েছে প্রাণহানি : জাতিসংঘ
ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি
নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের
বৈশ্বিক বাজারে কমেছে তেলের দাম, ১১ দিনের মধ্যে সর্বনিম্ন
সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে সিরিজ বিস্ফোরণ, চার জন আহত
ইউক্রেনের ড্রোন হামলার মধ্যেই পার্লামেন্ট নির্বাচনে জয়ের পথে পুতিনের দল
ইয়েমেনের মারিবে ভয়াবহ সেনা-হুথি সংঘাত, ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত
জ্বালানির বাড়তি কর বাতিলের দাবিতে পাকিস্তান জামায়াতের ট্রেন মার্চ
লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার