দুই আঞ্চলিক শক্তি, এক বিশ্বমোড়ল দেশে প্রভাব বিস্তারের চেষ্টা করছে: সালাহউদ্দিন
দেশের ওপর আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে বর্তমানে তিনটি বিদেশি শক্তি সক্রিয়ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে ছাত্রদল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বললেই জীবন দিতে হতো। আবরার ফাহাদের জীবন নেওয়া হয়েছিল সতর্কবার্তা হিসেবে, যেন কেউ তাদের বিরুদ্ধে আর কথা না বলে।
তিনি আরও বলেন, বর্তমানে দেশে তিনটি শক্তি প্রভাব বিস্তার করতে চাইছে—এর মধ্যে দুটি আঞ্চলিক এবং একটি বিশ্বমোড়ল শক্তি। এ নিয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
হাসিনার মতো একটি লেজুড়বৃত্তি নেতৃত্বের কারণেই পরাশক্তিগুলো দেশের ওপর রাজনৈতিক প্রভাব ও আগ্রাসন বিস্তার করতে পেরেছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে হলে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, ভালো উদাহরণ তৈরি করতে হবে।
Aminur / Aminur
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা
‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’
মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম
সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার
সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন
'সারা পৃথিবী যাকে সম্মান করে, তাকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়েছে'