সামনে মহাপরীক্ষা, কোনো ষড়যন্ত্র যেন সফল না হয়: ফখরুল
জাতীয় নির্বাচনকে ভিন্নখাতে প্রবাহিত করতে গভীর ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সামনে মহাপরীক্ষা আসছে, জাতিকে সুষ্ঠুভাবে নেতৃত্ব দিয়ে গণতন্ত্রের পথে পৌঁছাতে হবে। কোনো ষড়যন্ত্র যেন সফল না হয়, এর জন্য শিক্ষক সমাজসহ সবাইকে সজাগ থাকতে হবে।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের শিক্ষক মহাসমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসন্ন নির্বাচনে শিক্ষকদের বিরাট ভূমিকা রয়েছে উল্লেখ করে তারেক রহমানের নেতৃত্বের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান মির্জা ফখরুল।
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, গ্রামগঞ্জে সবখানে পৌঁছে যাবেন শিক্ষকরা। সেখানে তারেক রহমান ও দলের কার্যক্রম সম্পর্কে জানাবেন। সামনে মহাপরীক্ষা আসছে, জাতিকে সুষ্ঠুভাবে নেতৃত্ব দিয়ে গণতন্ত্রের পথে পৌঁছাতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতিকে নেতৃত্ব দিতে সক্ষম, তা গণমাধ্যমে দেওয়া তার সাক্ষাৎকারে প্রমাণিত হয়েছে বলেও উল্লেখ করেন দলের মহাসচিব।
শিক্ষকদের দাবি-দাওয়া ৩১ দফায় পূরণের কথা বলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষকদের প্রতি বিএনপির দাবি, সন্তানদের এমনভাবে গড়ে তুলবেন যেন তারা আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠে।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা গণতন্ত্রের কথা মুখে বলে কিন্তু বিশ্বাস করে না, জনগণকে তারা ধোকা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনুপ্রবেশ ঘটিয়েছে। তাদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
মহাসমাবেশে সভাপতিত্ব করেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
Aminur / Aminur
‘স্থানীয় সরকার প্রতিমন্ত্রী তার বক্তব্যে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন’
নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার নিন্দা এবি পার্টির
'সরকারকে উচ্চমূল্যে খেসারত দিতে হবে', কেন বললেন জামায়াত আমির
এক সপ্তাহের সফরে ১৩ নভেম্বর যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম
সনদ অর্জন নয়, বিবেক ও মনুষ্যত্বের সমন্বয়ই প্রকৃত শিক্ষা : রিজভী
গঙ্গা চুক্তি নবায়ন ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে আলোচনা
মাদ্রাসায় অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবি খেলাফত মজলিসের
শেখ হাসিনাকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরিয়ে আনা হবে
তারেক রহমান জনগণের কাছে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে সমাদৃত : রিজভী
স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক কমিটি গঠন এনসিপির
প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই: মঞ্জু
ওসমান হাদিকে স্মরণ করে ইনকিলাব মঞ্চের জাবেরের কান্না