চকোলেট স্পঞ্জ কেক তৈরির রেসিপি
বাইরে থেকে না কিনে ঘরে তৈরি করা খাবার খাওয়াই উত্তম। একই কথা প্রযোজ্য কেকের ক্ষেত্রেও। এতে খরচ যেমন বাঁচে, তেমনই স্বাস্থ্যকরও হয়। অল্প কিছু উপকরণে বেশ কম সময়ে ঘরেই তৈরি করতে পারবেন চকোলেট স্পঞ্জ কেক। সুস্বাদু এই কেক সবার কাছেই লোভনীয়। চলুন তবে জেনে নেওয়া যাক, চকোলেট স্পঞ্জ কেক তৈরির রেসিপি-
তৈরি করতে যা লাগবে
ডিম- ৪ টি
চিনি- ১/২ কাপ
ভ্যানিলা এসেন্স- কয়েক ফোঁটা
তেল- ১/৪ কাপ
ময়দা- ৩/৪ কাপ
কোকো পাউডার- ১/৪ কাপ
বেকিং পাউডার- ১ চামচ
বেকিং সোডা- ১/২ চা চামচ
লিকুইড দুধ- ১/৪ কাপ।
যেভাবে তৈরি করবেন
একটি বাটিতে ডিমগুলো ভেঙে সঙ্গে চিনি, ভ্যানিলা এসেন্স ও তেল দিয়ে ভালোভাবে বিট করে নিন। এরপর ময়দা, কোকোপাউডার, বেকিং পাউডার ও বেকিং সোডা ভালোভাবে চালনি দিয়ে চেলে নিন। এরপর সেগুলো ডিমের সঙ্গে অল্প অল্প করে মিশিয়ে নিন। এরপর ব্যাটারের সঙ্গে আলতো হাতে দুধ মিশিয়ে নিন।
কেকের মোল্ডে পেপার দিয়ে তেল ব্রাশ করে নিন। এবার তাতে ব্যাটার ঢেলে দিন। চুলায় একটি বড় পাত্র ১০ মিনিট প্রি হিট দিয়ে নিতে হবে। পাত্রটির মাঝখানে স্ট্যান্ড বসিয়ে কেকের মোল্ডটি তার উপর বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। এভাবে মিডিয়াম লো হিটে ৫০ মিনিট রাখতে হবে। এবার নামিয়ে ইচ্ছেমতো সাজিয়ে পরিবেশন করুন।
Aminur / Aminur
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত