ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ভারতে আফগান মন্ত্রীর সংবাদ সম্মেলনে রাখা হয়নি কোনো নারী সাংবাদিক


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১-১০-২০২৫ দুপুর ১১:২৩

ভারতে সফররত আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সংবাদ সম্মেলনে কোনো নারী সাংবাদিককে রাখা হয়নি। গতকাল শুক্রবার (১০ অক্টোবর) নয়াদিল্লিতে আফগান দূতাবাসে সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে যোগ দেন মুক্তাকি।
জানা গেছে, সাংবাদিকদের এ সম্মেলনে আমন্ত্রণের দায়িত্ব ছিল মুত্তাকির সঙ্গে থাকা তার আফগান কর্মকর্তারা।
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন জানিয়েছেন, ভারতের পক্ষে থেকে নারী সাংবাদিকদের রাখার অনুরোধ করা হয়েছিল। কিন্তু আফগান কর্মকর্তারা এতে রাজি হননি।
এ ঘটনার নিন্দা জানিয়েছে ভারতীয় কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী মাইক্রো ব্লগিং সাইট এক্সে একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজী, তালেবান প্রতিনিধির ভারত সফরে নারী সাংবাদিকদের বাদ দেওয়ার বিষয়টি পরিষ্কার করবেন।”
এদিকে সংবাদ সম্মেলনে সাংবাদিকরা আফগান নারীদের স্বাধীনতার ব্যাপারে প্রশ্ন করেন। জবাবে মুত্তাকি বলেন, “প্রত্যেক দেশের নিজস্ব সংস্কৃতি, আইন ও নীতি আছে এবং এটিকে সবার সম্মান জানানো উচিত। বলা হয় মানুষের অধিকার নেই। এটি ভুল। যদি বর্তমান ব্যবস্থা নিয়ে মানুষ খুশি না থাকত তাহলে (বিদেশ) থেকে কি তারা ফিরে আসত?”
তিনি দাবি করেন, ২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকে আফগানিস্তানের সামগ্রিক পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে। তিনি বলেন, “আগে আফগানিস্তানে সংঘাতে প্রতিদিন ২০০ থেকে ৪০০ মানুষের মৃত্যু হতো। কিন্তু গত চার বছরে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আইন সমুন্নত আছে এবং সবাই তাদের অধিকার ভোগ করছে। যারা প্রোপাগান্ডায় অংশ নিচ্ছে তারা ভুল করছে।”

 

Aminur / Aminur

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু

ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের

বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম

বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন

দোকানেও যাওয়া যাবে না, ইরানিদের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধ

ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের কার্যক্রম পুনরায় চালু সৌদি

সাংবাদিকদের সঙ্গে দ্বন্দ্বের জেরে ‘ট্রাম্প টিভি’ চালু যুক্তরাষ্ট্রে

মক্কা প্রতিরক্ষা জোট নিয়ে নিউইয়র্কে সৌদি-পাকিস্তানের বৈঠক

যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট

টেলি যোগাযোগ বিভ্রাট : যুক্তরাষ্ট্রে বিলম্বিত-বাতিল প্রায় ৭ হাজার ফ্লাইট

ইয়েমেনে চলছে তীব্র লড়াই, দুদিনে নিহত ১৫০ জনের বেশি

হুথিদের দমনে মার্কিন বাহিনীর অভিযান শেষ মুহূর্তে থামালেন ট্রাম্প