ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

অস্ট্রেলিয়ায় বিমানবন্দরে বিমান বিধ্বস্ত


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১-১০-২০২৫ দুপুর ১:৩৮

যুক্তরাষ্ট্রের নিউসাউথ ওয়েলেসের বিমানবন্দরে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, হালকা এ বিমানে তিনজন যাত্রী ছিলেন। তাদের সবাই নিহত হয়েছেন।
পুলিশ এক বিবৃতিতে বলেছে, “মাটিতে আছড়ে পড়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। ফায়ার কর্মী এবং উদ্ধারকারীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনজনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।”
বিমানটি নিউসাউথ ওয়েলসের শেলহার্বার বিমাবন্দরে বিধ্বস্ত হয়। যা দক্ষিণ সিডনি থেকে ৮৫ কিলোমিটার দূরে। স্থানীয় সময় সকাল ১০টায় অবতরণের কিছু সময় পরই এটি দুর্ঘটনার শিকার হয়।
ফায়ার অ্যান্ড রেসকিউর ইন্সপেক্টর অ্যান্ড্রু বার্বার বলেছেন, বিমান বিধ্বস্তের সময় বিমানবন্দরে স্থানীয় আরএসএফ ইউনিটের প্রশিক্ষণ চলছিল। আরএসএফের এক সদস্য দুর্ঘটনা দেখতে পেয়ে অন্যদের অবহিত করে। তখন সেখানে থাকা সবাই দ্রুত বিমানের কাছে যান।
কিন্তু আগুন ধরে যাওয়ায় বিমানের ভেতর থাকা কাউকে বাঁচানো সম্ভব ছিল না বলে সংবাদমাধ্যম এবিসি নিউজকে জানিয়েছেন ফায়ার অ্যান্ড রেসকিউর এ কর্মকর্তা। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর তিন টুকরো হয়ে যায় বলেও জানিয়েছেন তিনি।

 

Aminur / Aminur

আফগানিস্তানে হামলা চালিয়ে ২৮ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের

ধ্বংসস্তূপে শিক্ষার আলো, তিন বছর পর ক্লাসরুমে ফিরল গাজার শিশুরা

ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

ইউরোপে অভিবাসী আগমন ৩৯% কমেছে, বেড়েছে প্রাণহানি : জাতিসংঘ

ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি

নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের

বৈশ্বিক বাজারে কমেছে তেলের দাম, ১১ দিনের মধ্যে সর্বনিম্ন

সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে সিরিজ বিস্ফোরণ, চার জন আহত

ইউক্রেনের ড্রোন হামলার মধ্যেই পার্লামেন্ট নির্বাচনে জয়ের পথে পুতিনের দল

ইয়েমেনের মারিবে ভয়াবহ সেনা-হুথি সংঘাত, ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত

জ্বালানির বাড়তি কর বাতিলের দাবিতে পাকিস্তান জামায়াতের ট্রেন মার্চ

লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক