সুদানে আশ্রয়কেন্দ্রে ড্রোন হামলায় নিহত ৬০
সুদানের পশ্চিমাঞ্চলের অবরুদ্ধ এল-ফাশার শহরে একটি বাস্তুচ্যুত আশ্রয়কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে বিদ্রোহী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) বাহিনী। এতে অন্তত ৬০ জন নিহত হয়েছেন।
এক প্রতিবেদনে বিবিসি বলছে, শনিবার (১১ অক্টোবর) আরএসএফ একটি বিশ্ববিদ্যালয়ের মাঠে অবস্থিত একটি বাস্তুচ্যুত আশ্রয়কেন্দ্রে হামলা চালায়। হামলায় ৬০ জন নিহত হয়েছেন। সেখান থেকে মরদেহগুলো এখনও উদ্ধার করা যায়নি বলে খবরে বলা হয়েছে।
স্থানীয় প্রতিরোধ কমিটি এটাকে ‘গণহত্যা’ হিসেবে বর্ণনা করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে।
২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে চলমান সংঘাতে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। প্রায় আড়াই কোটি মানুষ তীব্র দুর্ভিক্ষের মুখে পড়েছেন।
আরএসএফের দখল এড়াতে দারফুরের বিশাল অঞ্চলের শেষ রাজ্য রাজধানী এল-ফাশার, পশ্চিমে আধাসামরিক বাহিনী ক্ষমতা সংহত করার চেষ্টা করার সময় যুদ্ধের সর্বশেষ কৌশলগত ফ্রন্ট হয়ে উঠেছে। শহরের অবস্থা এতটাই খারাপ যে, মানবাধিকার কর্মীরা এটি ‘একটি খোলা আকাশের নীচে মর্গ’ হিসেবে বর্ণনা করেছেন।
Aminur / Aminur
সৌদি আরবে নিহতরা যেসব দেশের নাগরিক
এবার সৌদির দাম্মাম বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ১
প্রতিরক্ষা ছাড়িয়েও ভারতের বিনিয়োগ চায় পোল্যান্ড
সৌদি আরবের কিং ফাহদ বিমানবন্দরে হামলায় নিহত ১, আহত ৮
বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে সেনাসদস্য মোতায়েনের ঘোষণা ফ্রান্সের
ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও
ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও
ইতালিতে সংঘর্ষ-লুটপাট, সেনা মোতায়েনের প্রস্তুতি
মসজিদে নববীতে এক মাসে ২ কোটির বেশি মুসল্লি-দর্শনার্থী
বিক্ষোভে ফুঁসে উঠেছে ইন্দোনেশিয়া, রাজধানীতে ৯ হাজারের বেশি পুলিশ মোতায়েন
নিরাপত্তা শঙ্কায় সৌদির অর্থনৈতিক সম্মেলন স্থগিত
বিয়ের আশায় সব সম্পদ বিক্রি করে গিয়ে দেখেন প্রেমিকা ‘এআই’