ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

মেক্সিকোতে প্রবল বন্যায় নিহত ৪৪


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩-১০-২০২৫ সকাল ৯:৪৩

মেক্সিকোর বিভিন্ন অঞ্চলে টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট প্রবল বন্যায় অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে এবং আরও ২৭ জন এখনো নিখোঁজ রয়েছেন বলে শনিবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।
মেক্সিকোর জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (সিএনপিসি) জানায়, প্রবল বৃষ্টিপাতে ভেরাক্রুজ, পুয়েবলা, হিদালগো, কুয়েরেতারো ও সান লুইস পোতসি রাজ্যে মারাত্মক বন্যা দেখা দিয়েছে। প্রাথমিক হিসাবে এসব এলাকায় অন্তত ৪৪ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। নিখোঁজদের উদ্ধারে উদ্ধারকারী দলগুলো দিনরাত কাজ করছে।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে সবচেয়ে ক্ষতিগ্রস্ত পাঁচ রাজ্যের গভর্নরদের সঙ্গে জরুরি ত্রাণ কার্যক্রমের সমন্বয় করেন। বৈঠক শেষে তিনি বলেন, কোনো ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা ছাড়া রাখা হবে না। ফেডারেল সরকারের টিম ও কর্মকর্তা-কর্মচারীদের ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হয়েছে রাস্তা খুলে দিতে ও ত্রাণ বিতরণে সহায়তা করতে।
স্থানীয় গণমাধ্যম জানায়, বন্যায় হাজারও মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি মেক্সিকোর অন্যতম ভয়াবহ বন্যা হিসেবে দেখা হচ্ছে।
কর্তৃপক্ষ আশঙ্কা করছে, পাহাড়ি ঢলে ভূমিধস ও নদীর পানি উপচে পড়ার কারণে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। অনেক এলাকায় এখনো ভারী বৃষ্টি হচ্ছে এবং মহাসড়ক, রাস্তা ও ঘরবাড়ি পানিতে ডুবে আছে।
সূত্র: রয়টার্স

 

Aminur / Aminur

আফগানিস্তানে হামলা চালিয়ে ২৮ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের

ধ্বংসস্তূপে শিক্ষার আলো, তিন বছর পর ক্লাসরুমে ফিরল গাজার শিশুরা

ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

ইউরোপে অভিবাসী আগমন ৩৯% কমেছে, বেড়েছে প্রাণহানি : জাতিসংঘ

ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি

নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের

বৈশ্বিক বাজারে কমেছে তেলের দাম, ১১ দিনের মধ্যে সর্বনিম্ন

সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে সিরিজ বিস্ফোরণ, চার জন আহত

ইউক্রেনের ড্রোন হামলার মধ্যেই পার্লামেন্ট নির্বাচনে জয়ের পথে পুতিনের দল

ইয়েমেনের মারিবে ভয়াবহ সেনা-হুথি সংঘাত, ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত

জ্বালানির বাড়তি কর বাতিলের দাবিতে পাকিস্তান জামায়াতের ট্রেন মার্চ

লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক