মাছের ভর্তা তৈরির রেসিপি জেনে নিন
গরম ভাত আর ঝাল ঝাল যেকোনো ভর্তা, বাঙালির জিভে জল আনার জন্য এটুকুই যথেষ্ট। ভর্তার সঙ্গে সম্পর্ক আমাদের নিবিড়। আলু, বেগুন, ডাল, পটল এসব ভর্তা তো সব সময় খান, মাঝে মাঝে মাছের ভর্তার দিকেও নজর দিতে পারেন! যেকোনো বড় মাছ একটু ভেজে নিয়ে তার সঙ্গে কয়েকটি উপকরণ মিশিয়ে নিলেই তৈরি হয়ে যায় সুস্বাদু মাছের ভর্তা। চলুন জেনে নেওয়া যাক, মাছের ভর্তা তৈরির রেসিপি-
তৈরি করতে যা লাগবে
যেকোনো বড় মাছ- ৬ টুকরা
পেঁয়াজ কুচি- আধা কাপ
টমেটো কুচি- ১টি
ধনিয়া পাতা কুচি- ৪ টেবিল চামচ
কাঁচা মরিচ কুচি- ৬-৭টি
ভাজা জিরা গুঁড়া- সামান্য
সরিষার তেল- ১ চা চামচ
লবণ- পরিমাণমতো।
যেভাবে তৈরি করবেন
মাছের টুকরাগুলো ধুয়ে তেলে ভেজে নিন। এবার কাঁটা বেছে নিতে হবে। টমেটো আর মাছ ছাড়া বাকি সব উপকরণ বাটিতে নিয়ে হাত দিয়ে মেখে নিন। এবার মাছ আর টমেটো মাখানো মসলায় দিয়ে আলতো করে মিশিয়ে নিন। সুস্বাদু মাছের ভর্তা তৈরি, এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
Aminur / Aminur
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত