ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

মেক্সিকোতে বন্যা, ১৩০ মৃত্যুর শঙ্কা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫-১০-২০২৫ সকাল ৯:৪৮

মেক্সিকোতে গত সপ্তাহে টানা প্রবল বৃষ্টিপাতে অন্তত ৬৪ জনের মৃত্যু হয়েছে। গত সোমবার কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, আরও ৬৫ জন নিখোঁজ রয়েছেন।
ধারণা করা হচ্ছে, তাদেরও মৃত্যু হয়েছে। একটি ক্রান্তীয় নিম্নচাপের কারণে দেশটির উপসাগরীয় উপকূল ও মধ্যাঞ্চলে ভূমিধস ও বন্যা দেখা দেয়।
জাতীয় নাগরিক সুরক্ষা সমন্বয়ক লরা ভেলাসকেজ জানান, সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলো হলো হিদালগো ও ভেরাক্রুজ। ভেরাক্রুজে ২৯ জনের মৃত্যু ও ১৮ জন নিখোঁজ এবং হিদালগোতে ২১ জনের মৃত্যু ও ৪৩ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
এই বৃষ্টিপাত এতটা প্রবল হবে, তা আমরা আশা করিনি– সাংবাদিকদের বলেন দেশটির প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম।
মেক্সিকোর নৌবাহিনীর সচিব অ্যাডমিরাল রাইমুন্দো মোরালেস জানান, উষ্ণ ও শীতল বায়ুপ্রবাহের সংঘর্ষে এই বন্যার সৃষ্টি হয়। বিবিসি।

 

Aminur / Aminur

সৌদি আরবে নিহতরা যেসব দেশের নাগরিক

এবার সৌদির দাম্মাম বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ১

প্রতিরক্ষা ছাড়িয়েও ভারতের বিনিয়োগ চায় পোল্যান্ড

সৌদি আরবের কিং ফাহদ বিমানবন্দরে হামলায় নিহত ১, আহত ৮

বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে সেনাসদস্য মোতায়েনের ঘোষণা ফ্রান্সের

ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও

ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও

ইতালিতে সংঘর্ষ-লুটপাট, সেনা মোতায়েনের প্রস্তুতি

মসজিদে নববীতে এক মাসে ২ কোটির বেশি মুসল্লি-দর্শনার্থী

বিক্ষোভে ফুঁসে উঠেছে ইন্দোনেশিয়া, রাজধানীতে ৯ হাজারের বেশি পুলিশ মোতায়েন

নিরাপত্তা শঙ্কায় সৌদির অর্থনৈতিক সম্মেলন স্থগিত

বিয়ের আশায় সব সম্পদ বিক্রি করে গিয়ে দেখেন প্রেমিকা ‌‘এআই’

ককরোচদের ঠেকাতে ভারতে আত্মপ্রকাশ করল ‘লাল হিট জনতা পার্টি’