ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ইন্দোনেশিয়ায় জেগে উঠেছে আগ্নেয়গিরি, সরানো হলো হাজারো মানুষকে


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬-১০-২০২৫ সকাল ৯:১৪

ইন্দোনেশিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ পূর্ব নুসা তেঙ্গারায় অবস্থিত আগ্নেয় পর্বত লেওতোবি লাকি-লাকি থেকে লাভার উদ্গীরণ শুরু হয়েছে। আগ্নেয়গিরি যেগে ওঠায় লেওতোবি লাকি-লাকির সংলগ্ন এলাকাগুলো থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে।
ইতোমধ্যে হাজারের অধিক মানুষকে সরানোর কাজ শেষ করেছে উদ্ধারকারী বাহিনী। গত পরশু দিন মঙ্গলবার থেকে সক্রিয় হয়েছে লেওতোবি লাকি-লাকি, তবে লাভার উদ্গীরণ শুরু হয়েছে গতকাল বুধবার থেকে। প্রশাসন সূত্রে জানা গেছে, আগ্নেয়গিরি থেকে নিক্ষিপ্ত হয়ে প্রায় দশ কিলোমিটার পর্যন্ত ওপরে উঠছে ধোঁয়া ও ছাই।
লেওতোবি লাকি-লাকি-এর আশেপাশে না যেতে সাধারণ লোকজন এবং পর্যটকদের নির্দেশনা দিয়েছে দুর্যোগ মোকাবিলা দপ্তরের পূর্ব নুসা তেঙ্গারা শাখা।
লেওতোবি লাকি-লাকি পর্বতটির উচ্চতা ৫ হাজার ১৯৭ ফুট। এটি জমজ পর্বত; অর্থাৎ লেওতোবি লাকি-লাকি’র পাশেই লেওতোবি পেরেমপুয়ান নামে একই উচ্চতার আরও একটি পর্বত রয়েছে। এটিও আগ্নেয় পর্বত। তবে এবার শুধু লেওতোবি লাকি-লাকি থেকেই লাভার উদ্গীরণ হচ্ছে।
এর আগে গত বছর নভেম্বরেও লাভার উদ্গীরণ হয়েছিল লেওতোবি লাকি-লাকি থেকে। সে সময় অন্তত ৯ জন নিহত হয়েছিলেন, আহত হয়েছিলেন কয়েক ডজন।
প্রশান্ত মহাসাগর অঞ্চলের ‘আগ্নেয় মেখলা’ (রিং অব ফায়ার) অঞ্চলে অবস্থান হওয়ার কারণে ভূমিকম্প ও অগ্নুৎপাৎ বিরল কোনো দুর্যোগ নয়। দেশটিতে মোট ১২০টি সক্রিয় আগ্নেয়গিরি আছে।

 

Aminur / Aminur

আফগানিস্তানে হামলা চালিয়ে ২৮ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের

ধ্বংসস্তূপে শিক্ষার আলো, তিন বছর পর ক্লাসরুমে ফিরল গাজার শিশুরা

ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

ইউরোপে অভিবাসী আগমন ৩৯% কমেছে, বেড়েছে প্রাণহানি : জাতিসংঘ

ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি

নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের

বৈশ্বিক বাজারে কমেছে তেলের দাম, ১১ দিনের মধ্যে সর্বনিম্ন

সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে সিরিজ বিস্ফোরণ, চার জন আহত

ইউক্রেনের ড্রোন হামলার মধ্যেই পার্লামেন্ট নির্বাচনে জয়ের পথে পুতিনের দল

ইয়েমেনের মারিবে ভয়াবহ সেনা-হুথি সংঘাত, ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত

জ্বালানির বাড়তি কর বাতিলের দাবিতে পাকিস্তান জামায়াতের ট্রেন মার্চ

লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক