ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জাককানইবি শিক্ষার্থী মনিরুল ইসলাম


মো. আরাফাত রহমান, জাককানইবি photo মো. আরাফাত রহমান, জাককানইবি
প্রকাশিত: ২৫-৯-২০২১ দুপুর ১২:৫৭

এক হাতের পিঠে সর্বোচ্চসংখ্যক পেন্সিল ব্যালান্স করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ১৪ ব্যাচের এবং ২০১৯-২০ সেশনের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মনিরুল ইসলাম। 

বাংলাদেশের হয়ে ১৫তম গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার মনিরুল ইসলামের করা রেকর্ডটি ছিল 'দ্য মোস্ট পেনসিল ব্যালেন্স অন দ্য ব্যাক অব দ্য হ্যান্ড ইন থার্টি সেকেন্ড' টাইটেলের ওপর। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকের পক্ষ থেকে স্বীকৃতির বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি। 

তিনি এ বছরের ৩ জুন মাত্র ৩০ সেকেন্ডে ৫০টি পেনসিল ব্যালান্স করার কৃতিত্ব অর্জন করেন। এর আগের রেকর্ডটিও ছিল ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থী, বাংলাদেশের হয়ে ১৩তম গিনেস রেকর্ড হোল্ডার টাঙ্গাইলের সিয়াম রেজোয়ান খানের দখলে। তিনি ৩০ সেকেন্ডে ৪৪টি পেনসিল ব্যালান্স করতে পেরেছিলেন। 

মনিরুল ইসলাম বলেন, বাংলাদেশের হয়ে এমন কৃতিত্ব অর্জন করতে পেরে আমি খুবই আনন্দিত। আগামীতে যেন দেশের জন্য আরো বড় কিছু করতে পারি সে জন্য সবাই দোয়া করবেন। 

মনিরুল ইসলামের এই কৃতিত্ব জাককানইবি শিক্ষার্থীদের মাঝে অনাবিল আনন্দের মাত্রা যোগ করেছে। তার স্থায়ী ঠিকানা কিশোরগঞ্জের ভৈরবে।

জামান / জামান

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত