ঢাকা বৃহষ্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

'ফিজিক্যালি চ্যালেঞ্জড' শিক্ষার্থীদের বৃত্তি ও উপহার সামগ্রী দিল জবি শিবির


তরিকুল ইসলাম, জবি photo তরিকুল ইসলাম, জবি
প্রকাশিত: ১৯-১০-২০২৫ বিকাল ৬:৩১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘ফিজিক্যালি চ্যালেঞ্জড’ ৩৫ জন শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিয়েছে শাখা ছাত্রশিবির। আজ রোববার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের মার্কেটিং বিভাগের কনফারেন্স রুমে আয়োজিত ‘অদম্য মেধাবী সংবর্ধনা-২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে শিক্ষার্থীদের এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, “শুধু চেতনার কথা বলে, বিভাজনের রাজনীতি করে দেশকে ভালোবাসা যায় না। দেশে থেকে, সবটুকু বিলিয়ে দিতে হয়। দেশের উন্নতির জন্য শিক্ষাখাতে বাজেট বাড়াতে হবে। যেখানে জিডিপির ৬ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়ার কথা, সেখানে ২ শতাংশও দেওয়া হয় না।” সাদ্দাম আরও বলেন, “বাংলাদেশের সমসাময়িক স্বাধীন হওয়া অনেক দেশ এখন ইকোনমিক হাবে পরিণত হয়েছে।” এ সময় তিনি চীন, জাপান, হংকং ও মালয়েশিয়ার উদাহরণ তুলে ধরেন। তিনি বলেন, “একটি দেশের জনগণকে জনশক্তিতে রূপান্তর করতে পারলে এবং দক্ষ করে তুলতে পারলেই দেশের উন্নতি সম্ভব। তবে দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করলে তবেই দক্ষ জনশক্তি তৈরি হবে। তখনই দক্ষতাসম্পন্ন মানুষদের মূল্যায়ন সম্ভব হয়।” শিক্ষা বাজেট নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “আমাদের প্রত্যাশা ছিল শিক্ষা কার্যক্রম বাড়ানো। কিন্তু এদেশে কোটি কোটি টাকা দুর্নীতি হয়, এ ব্যাপারে কারও নজর নেই। শিক্ষকদের সামান্য চাহিদা পূরণেও ব্যর্থতা রয়েছে। বিগত সময়ে লাখ লাখ কোটি টাকা পাচার হয়েছে, যা দিয়ে আট বছরের বাজেট করা সম্ভব। দেশের ৭৫ শতাংশ ট্যাক্সপেয়ার করই দেয় না, যারা দেয় সেখানেও রয়েছে সুভংকরের ফাঁকি।” এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন। তিনি বলেন, “আমরা প্রত্যেকেই যার কাছ থেকে পাবো, তাকে নিয়েই ব্যস্ত থাকি। কিন্তু যার কাছ থেকে পাবো না, তাকে নিয়ে কোনো প্রত্যাশা করি না। ছাত্রশিবির শাখা যেন প্রতিবছর এই কাজটি করেন। একটা তালিকা তৈরি করুন, যাতে এর বাইরেও কাজ করা যায়। কল্যাণমুখী রাষ্ট্রের উচিত বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের কথা ভাবা। অন্যান্য দেশে তাদের জন্য রাস্তাঘাটেও আলাদা ব্যবস্থা থাকে। আমাদের এখানে না থাকায় একে অপরের পাশে দাঁড়াতে হবে।” অনুষ্ঠানে ৩৫ জন শিক্ষার্থীকে তিন হাজার টাকা করে বৃত্তি, একটি করে কলমদানি, সম্মাননা স্মারক এবং সিরাতের বই উপহার দেওয়া হয়। এসময় নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “আমি কখনো ভাবিনি আমাদের মত শিক্ষার্থীদের নিয়েও কেউ চিন্তা করে। এই বৃত্তি শুধু টাকার বিষয় না, এটা আমাদের সম্মানের প্রতীক। এটা প্রমাণ করে আমরা সমাজের বোঝা না।” আরেক শিক্ষার্থী বলেন, “বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন চলাফেরা করাটা একটা যুদ্ধের মতো। আজকের এই সম্মাননা আমার আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে। আমি কৃতজ্ঞ যে কেউ আমাদের কথা ভেবেছে।” অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জবির পিডিএফের সভাপতি নাঈম হাসান আব্দুল্লাহ। এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজির সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. তৌহিদ হোসাইন।

Aminur / Aminur

‎দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার'

কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চুড়ান্ত ফলাফলে এগিয়ে ছাত্রীরা

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

হামহাম জলপ্রপাতে আহত ডিআইইউ শিক্ষার্থী, ৯৯৯-এ ফোনের পর উদ্ধার ১০ পর্যটক

সরকারি কলেজের ১৪৫ প্রদর্শককে পদোন্নতি

টিএ চালুর ঘোষণা, স্বতন্ত্র কোডের আশ্বাস—সমাধানের পথে শেকৃবির এএসভিএম সংকট

শহীদের স্মরণে গণ বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্জ্বলন

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন আইনুল ইসলামের পদত্যাগ, নতুন দায়িত্বে শাওলী মাহবুব

দক্ষতাভিত্তিক শিক্ষার ঘাটতির দায় নীতিনির্ধারকদের

বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশনের নতুন নেতৃত্বে আনোয়ার-ফিরোজ