দেশে বিনিয়োগ করুন : প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিদের দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে থাকা প্রধানমন্ত্রী শুক্রবার প্রবাসীদের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে এই আহ্বান জানান। জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেয়ার পর রাতে নিউইয়র্কের ম্যারিয়ট হোটেলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী এতে ভার্চুয়ালি যুক্ত হন।
শেখ হাসিনা বলেন, আমি একটা কথা বলব, আমাদের প্রবাসী যারা তারা কিন্তু বাংলাদেশে এখন বিনিয়োগ করতে পারেন। শুধু আমেরিকাই করবে তা না, আমাদের প্রবাসী আমেরিকানরা যতদূর পারেন, বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন। বিনিয়োগকে উৎসাহিত করতে সরকার বাংলাদেশে যে নানা ধরনের সুযোগ-সুবিধা করে দিচ্ছে, তা প্রবাসীদের জানান প্রধানমন্ত্রী। সারাদেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কথাও তিনি বলেন।
করোনা ভাইরাস মহামারীর মধ্যে দেশের মানুষের জীবন ও জীবিকা সচল রাখতে সরকারের নেওয়া নানা পদক্ষেপও প্রবাসীদের সামনে তুলে ধরেন তিনি। দেশের গণমাধ্যমের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, পত্রিকা শুধু নেতিবাচক কথা লিখবে, আর ভালো কথা লিখবে না, সেটা তো হয় না। পত্রিকা অপবাদ ছড়াবে শুধু, আর কনস্ট্রাকটিভ কথা বা বেশিরভাগ লোকজনই ভালো, সেই কথা বলবে না, সেটা তো হয় না। কাজেই দায়িত্বশীলতাটা সবদিক থেকে সবার সমানভাবে থাকা লাগবে।
আওয়োমী লীগ সরকার অনেকগুলো গণমাধ্যমের অনুমতি দিয়ে বলার ও লেখার সুযোগ তৈরি করে দিয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তবে ‘মিথ্যা অপবাদ’ দিয়ে মানুষকে বিভ্রান্ত যেন না করা না হয়, সেদিকে গণমাধ্যমকর্মীদের সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে নানা প্রশ্নের জবাব দিতে গিয়ে শেখ হাসিনা ১৯৭৫ সালের ১৫ অগাস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের শিকার হওয়ার কথাও বলেন। তিনি বলেন, জাতির পিতাকে সপরিবারে হত্যার পর ছয় বছর নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরলে তার জীবনের উপর শঙ্কা থাকলেও তিনি কখনও থেমে থাকেননি।
জামান / জামান
শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সঙ্গে জড়িত: প্রধানমন্ত্রী
১০২ গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী
সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত
পারস্পরিক শ্রদ্ধা, জাতীয় স্বার্থের ভিত্তিতে সম্পর্ক জোরদার করতে হবে
রূপনগরে প্লট দখল ও চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি
বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণায় শিক্ষকদের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে
আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন স্পিকার
মঙ্গোলিয়ার প্রার্থীকে হারিয়ে আইপিইউ-এর নির্বাহী কমিটিতে জহরত আদিব
বিরোধী দলকে গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান ডেপুটি স্পিকারের
আলজেরিয়াকে বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যালস পণ্য আমদানির আহ্বান
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দিয়ে ই-মেইল, তদন্তে পুলিশ
বিমানবন্দরে নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার : মন্ত্রী