ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ঠিক মনে হয়নি, তাই পুতিনের সঙ্গে বৈঠক বাতিল: ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩-১০-২০২৫ সকাল ৯:৩৬

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করার বিষয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, বিষয়টি তার কাছে “ঠিক মনে হয়নি”, তাই বাতিল করেছেন।
তবে ভবিষ্যতে বৈঠকটি হতে পারে বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
বুধবার হোয়াইট হাউসে সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “আমরা প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক বাতিল করেছি। আমার কাছে ঠিক মনে হয়নি। মনে হয়নি আমরা যে জায়গায় পৌঁছাতে চাই, সেখানে যেতে পারব। তাই আমি তা বাতিল করেছি। তবে ভবিষ্যতে অবশ্যই তা করব।”
আলোচনায় অগ্রগতি না হওয়ায় হতাশাও প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, “সত্যি বলতে কী, আমি যতবার ভ্লাদিমিরের সঙ্গে কথা বলি, ভালো আলোচনা হয়, কিন্তু কোনো ফল আসে না। আসলে ওই আলোচনা দিয়ে কোথাও পৌঁছানো যায় না।”
ট্রাম্পের এই মন্তব্যের ঠিক আগে ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার “সদিচ্ছার অভাবে” দেশটির সবচেয়ে বড় দুই তেল কোম্পানি রসনেফট ও লুকয়েল’র ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের কথা ঘোষণা করে যুক্তরাষ্ট্র।
রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কারণ জানতে চাইলে ট্রাম্প বলেন, “আমার মনে হলো সময় হয়েছে। আমরা অনেক দিন অপেক্ষা করেছি”। তিনি বলেন, “এগুলো বিশাল নিষেধাজ্ঞা। আমরা আশা করছি, এগুলো দীর্ঘস্থায়ী হবে না। আমরা চাই যুদ্ধটা দ্রুত বন্ধ হোক।”

 

Aminur / Aminur

আফগানিস্তানে হামলা চালিয়ে ২৮ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের

ধ্বংসস্তূপে শিক্ষার আলো, তিন বছর পর ক্লাসরুমে ফিরল গাজার শিশুরা

ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

ইউরোপে অভিবাসী আগমন ৩৯% কমেছে, বেড়েছে প্রাণহানি : জাতিসংঘ

ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি

নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের

বৈশ্বিক বাজারে কমেছে তেলের দাম, ১১ দিনের মধ্যে সর্বনিম্ন

সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে সিরিজ বিস্ফোরণ, চার জন আহত

ইউক্রেনের ড্রোন হামলার মধ্যেই পার্লামেন্ট নির্বাচনে জয়ের পথে পুতিনের দল

ইয়েমেনের মারিবে ভয়াবহ সেনা-হুথি সংঘাত, ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত

জ্বালানির বাড়তি কর বাতিলের দাবিতে পাকিস্তান জামায়াতের ট্রেন মার্চ

লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক