ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

এসএসসির রুটিন প্রকাশ হতে পারে আজ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৯-২০২১ দুপুর ১০:২৩

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও এসএসসি (কারিগরি) পরীক্ষার রুটিন রোববার (২৬ সেপ্টেম্বর) প্রকাশ হতে পারে। আগামী ১৫ নভেম্বর থেকে এ পরীক্ষা শুরুর জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুমোদন চেয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। মন্ত্রণালয় অনুমোদন দিলে আজ এই রুটিন প্রকাশ হতে পারে।

এদিকে চলতি বছরের দাখিল পরীক্ষা শুরু হবে ১৪ নভেম্বর। গত বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ২০২১ সালের দাখিল পরীক্ষার সময়সূচি আলাদাভাবে ঘোষণা করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। প্রতি বছর ১ ফেব্রুয়ারি এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষা হয়ে থাকে। এবার করোনার কারণে পরীক্ষাগুলো পিছিয়ে আগামী নভেম্বরে সংক্ষিপ্ত সিলেবাসে ও মাত্র তিনটি নৈর্বচনিক বিষয়ে পরীক্ষা হবে। পরীক্ষা কেন্দ্র নিয়ন্ত্রণও পরিচালনা সংক্রান্ত নির্দেশনা এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এসএসসি পরীক্ষার সূচি বিষয়ে এরই মধ্যে চার রকমের তারিখ দিয়ে চারটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে এটি ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমরা চার রকমের তারিখ দিয়ে চারটি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছি। মন্ত্রণালয় থেকে যেটিকে অনুমোদন দেওয়া হবে আমরা সেটা প্রকাশ করব। আমরা এ বিষয়ে মন্ত্রণালয় থেকে চিঠি পাইনি। রোববার সেটা পেতে পারি।

দাখিল আর এসএসসি পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, আমরা আলাদা আলাদা শাখা, তাই একই সঙ্গে শুরু হবে কি-না সেটা এখনো বলা যাচ্ছে না।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক একটি শিক্ষাবোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন প্রতিবারের মতো এবারও এসএসসি ও দাখিল পরীক্ষা একই দিনে শুরু হবে।

এদিকে দাখিল পরীক্ষার সময়সূচি অনুযায়ী, আগামী ১৪ নভেম্বর দাখিলের পরীক্ষা শুরু হয়ে ২১ নভেম্বর শেষ হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত পরীক্ষা চলবে।

জামান / জামান

নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কুবি ছাত্রদলের আনন্দ মিছিল

গবিসাস ও ব্লাড কালেক্টরসের সৌজন্য সাক্ষাৎ, সহযোগিতার প্রত্যয়

বিশ্বকাপে ঢাবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

ইউট্যাব ও জিয়া পরিষদের আয়োজনে পবিপ্রবি ও ববি উপাচার্যকে সংবর্ধনা

দুধ থেকে স্বপ্নের স্বাদ: ভেটেরিনারি শিক্ষার্থীদের এক মিষ্টিময় পাঠশালা

কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের

গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালন

গণ বিশ্ববিদ্যালয়ে বন্ধুসভার ৩০০ গাছ রোপণ

পবিপ্রবির সৃজনী বিদ্যানিকেতনে দায়িত্ব হস্তান্তর, নবনিযুক্ত উপাচার্যকে সংবর্ধনা

শিক্ষক সংকটের কারণে সেশনজটে কুবির আইন বিভাগের শিক্ষার্থীরা

পরীক্ষা-ফল প্রকাশে দীর্ঘসূত্রতার প্রতিবাদে কুবির আইন বিভাগের অফিসকক্ষে তালা

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

কাবাডি-হ্যান্ডবলের জাতীয় মঞ্চে নেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়