মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৫ অভিবাসী ১৪ দিনের রিমান্ডে
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৫ জন অভিবাসীকে ১৪ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। দেশটিতে অবৈধভাবে গার্মেন্টস কারখানা পরিচালনা ও শ্রমিক খাটানোর অভিযোগে বাংলাদেশি, মিয়ানমার, ইন্দোনেশিয়ান নাগরিকসহ মোট ৪৫ জন অভিবাসী কর্মীকে গ্রেপ্তার করে ১৪ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এর মধ্যে কারখানার মালিক ৪৫ বছর বয়সী এক বাংলাদেশি রয়েছেন; তবে তার বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি। আটক ৪৫ জনের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তাও জানা যায়নি।
শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে অভিবাসন বিভাগের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। দেশটির অভিবাসন পুলিশ ও দুর্নীতি দমন কমিশনের (এমএসিসি) যৌথ অভিযানে সেলেঙ্গরের আমপাং এলাকা থেকে মালামাল ও যন্ত্রপাতিসহ তাদের আটক করা হয়। এ সময় অবৈধ কারখানা স্থাপনে সহযোগিতার অভিযোগে স্থানীয় মালয়েশিয়ান এক নারীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে পুলিশ। কারণ তিনিও এ কারখানার সহযোগী পরিচালক ছিলেন। আটক অভিবাসীদের বয়স ১৭ থেকে ৫৫ বছর।
আটক সব আসামিকে দেশটির অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ৫ম ধারার ২ উপধারায় অভিযোগ গঠন করে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এদিকে ওই মালয়েশিয়ান নারী অবৈধ শ্রমিক নিয়োগ দেওয়ায় ১৯৫৯/৬৩ ধারা এবং মানি লন্ডারিংসহ অন্যান্য অপরাধের জন্য ২০০১ এর ৬১৩ ধারায় অভিযোগ গঠন করেছে পুলিশ।
জামান / জামান
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন
অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা