লিবিয়া উপকূলে নৌকাডুবি: ১৮ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার
লিবিয়ার রাজধানী ত্রিপোলির পশ্চিমে ভূমধ্যসাগরে অভিবাসীবাহী একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই ঘটনায় ৯০ জনের বেশি যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর এক বিবৃতিতে জানিয়েছে দেশটির রেড ক্রিসেন্ট।
সংগঠনটির সাবরাথা শাখা জানায়, সোমবার রাতে নৌকাডুবির খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু হয় এবং তা মঙ্গলবার সকাল পর্যন্ত চলে। উদ্ধারকৃত মরদেহগুলো সুরমান বন্দরের কাছের উপকূলে পাওয়া গেছে।
রেড ক্রিসেন্টের প্রকাশিত ছবিতে দেখা গেছে, স্বেচ্ছাসেবীরা মরদেহগুলো সাদা ব্যাগে ভরে অ্যাম্বুলেন্সে তোলার পাশাপাশি জীবিত উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন।
এর আগেই, চলতি মাসের শুরুতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় পরিচালিত এক মেডিকেল সেন্টার জানিয়েছিল যে, জুয়ারা ও রাস ইজদির শহরের মধ্যবর্তী উপকূলে দুই সপ্তাহে অন্তত ৬১ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
২০১১ সালে ন্যাটো-সমর্থিত আন্দোলনে একনায়ক মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে, লিবিয়া ইউরোপমুখী অভিবাসনপ্রত্যাশীদের প্রধান ট্রানজিট রুটে পরিণত হয়েছে।
প্রতিবছর হাজার হাজার মানুষ দারিদ্র্য ও সংঘাত থেকে পালিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন, তবে এ বিপজ্জনক যাত্রায় অনেকেই প্রাণ হারান।
Aminur / Aminur
সৌদি আরবে নিহতরা যেসব দেশের নাগরিক
এবার সৌদির দাম্মাম বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ১
প্রতিরক্ষা ছাড়িয়েও ভারতের বিনিয়োগ চায় পোল্যান্ড
সৌদি আরবের কিং ফাহদ বিমানবন্দরে হামলায় নিহত ১, আহত ৮
বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে সেনাসদস্য মোতায়েনের ঘোষণা ফ্রান্সের
ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও
ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও
ইতালিতে সংঘর্ষ-লুটপাট, সেনা মোতায়েনের প্রস্তুতি
মসজিদে নববীতে এক মাসে ২ কোটির বেশি মুসল্লি-দর্শনার্থী
বিক্ষোভে ফুঁসে উঠেছে ইন্দোনেশিয়া, রাজধানীতে ৯ হাজারের বেশি পুলিশ মোতায়েন
নিরাপত্তা শঙ্কায় সৌদির অর্থনৈতিক সম্মেলন স্থগিত
বিয়ের আশায় সব সম্পদ বিক্রি করে গিয়ে দেখেন প্রেমিকা ‘এআই’