ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

গুচ্ছের ভর্তি পরীক্ষার সময় বন্ধ থাকবে জবির একাডেমিক পরীক্ষা


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ২৬-৯-২০২১ দুপুর ১১:৫৬

গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সকল একাডেমিক পরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও এই ২০টি বিশ্ববিদ্যালয়ের একটি হওয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, গুচ্ছের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৭ অক্টোবর ‘ক’ ইউনিটের পরীক্ষা নেয়ার মধ্যদিয়ে শুরু হবে। এরপর  আগামী ২৪ অক্টোবর ‘খ’ ইউনিটের পরীক্ষা ও ১ নভেম্বর ‘গ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এজন্য পরীক্ষার তারিখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো ক্লাস ও পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে এই সময়ে পরীক্ষার তারিখ না দিতে সংশ্লিষ্টদের অনুরোধ করে ইতোমধ্যে একটি বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, ভর্তি পরীক্ষার সময় একাডেমিক পরীক্ষাসমূহ বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগ যদি একই তারিখে পরীক্ষার সময় দিয়ে থাকে তাহলে তা পরিবর্তন করবে। এজন্য একটি বিজ্ঞপ্তি দিয়ে সবাইকে অনুরোধ করা হয়েছে পরীক্ষার তারিখ না দিতে।

এমএসএম / জামান

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে