জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু ১৩ ডিসেম্বর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ডিসেম্বর থেকে শুরু হবে। চারুকলা অনুষদভুক্ত ই-ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি কার্যক্রমের সূচনা হবে।
আজ বুধবার (২৯ অক্টোবর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম, পিএইচডি-এর সভাপতিত্বে তাঁর কনফারেন্স রুমে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৭৫তম (জরুরি) একাডেমিক কাউন্সিল সভায় ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করা হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান এবং একাডেমিক কাউন্সিলের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ
ই-ইউনিট (চারুকলা অনুষদ): ১৩ ডিসেম্বর ২০২৫ (শনিবার)
এ-ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ): ২৬ ডিসেম্বর ২০২৫ (শুক্রবার)
সি-ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ): ২৭ ডিসেম্বর ২০২৫ (শনিবার)
ডি-ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ): ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার)
বি-ইউনিট (কলা ও আইন অনুষদ): ২৩ জানুয়ারি ২০২৬ (শুক্রবার)
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে।
এমএসএম / এমএসএম
সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬ অনুষ্ঠিত
গকসুর ক্যান্টিন বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে ক্যান্টিন মালিকের চাঁদাবাজির অভিযোগ
দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা
নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক
চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য
শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি
গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল