জবি ছাত্রদলের নভেম্বর মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল নভেম্বর মাসব্যাপী শিক্ষার্থীকল্যাণমূলক ও উন্নয়নমূলক নানা কর্মসূচি ঘোষণা করেছে। আজ শুক্রবার (৩১ অক্টোবর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে সংগঠনটির আহবায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিন এ তথ্য জানান।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নভেম্বর মাসে ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে ফিটনেস স্ক্রিনিং ও ফিজিওথেরাপি ক্যাম্প, ফ্রিল্যান্সিং ও ডিজিটাল মার্কেটিং বিষয়ক সেমিনার, ক্যাম্পাস সৌন্দর্যবর্ধন অভিযান, মেধাবী সংবর্ধনা, গণমাধ্যম ও বিশ্ববিদ্যালয় বিকাশে আলোচনা সভা, উচ্চশিক্ষা ও স্কলারশিপ বিষয়ক সেশন, ব্রেস্ট ক্যান্সার সচেতনতা ক্যাম্প, রক্তদান ও মেডিক্যাল ডিপ্যাচ বুথ উদ্বোধন, রচনা ও রম্য বিতর্ক প্রতিযোগিতা, ক্যাম্পাস জব ফেয়ার ও ওয়ার্কশপ, ইন্ডোর-আউটডোর গেমস প্রতিযোগিতা, এবং শিল্প ও প্রযুক্তি বিষয়ক সেমিনার। এছাড়া প্রতিদিন দুপুর ১২টায় Surprise Quiz Competition অনুষ্ঠিত হবে।
ফজলুন্নেসা চৌধুরানী হলে ছাত্রদলের উদ্যোগে নেওয়া হয়েছে ১৪ দফা কল্যাণমূলক কার্যক্রম, যার মধ্যে রয়েছে বুকসেলফ, BCS ও ইসলামিক বই বিতরণ, ফার্স্ট এইড বক্স, পানি ও গ্লাস সরবরাহ, রুম সাজানো, কুইজ ও পাঠচক্র প্রতিযোগিতা, যোগা ম্যাট, বিশেষ বালিশসহ নানা সহায়ক ব্যবস্থা।
ছাত্রদল জানায়, এসব আয়োজনের লক্ষ্য শিক্ষার্থীদের একাডেমিক, মানসিক ও শারীরিক উন্নয়ন নিশ্চিত করা এবং ক্যাম্পাসে সহযোগিতামূলক ও সৃজনশীল পরিবেশ গড়ে তোলা।
এমএসএম / এমএসএম
সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬ অনুষ্ঠিত
গকসুর ক্যান্টিন বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে ক্যান্টিন মালিকের চাঁদাবাজির অভিযোগ
দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা
নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক
চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য
শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি
গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল