ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিককে সার্ভার উপহার দিল সার্ভিসিং২৪
প্রযুক্তি আজ শুধু যন্ত্র নয়-এটি সমাজে পরিবর্তনের শক্তি। সেই লক্ষ্যেই বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান সার্ভিসিং২৪, সম্প্রতি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)-এর কম্পিউটার প্রকৌশল বিভাগে (সিএসই) একটি হাই-পারফরম্যান্স সার্ভার ডোনেট করেছে। যা শিক্ষার্থীদের জন্য নতুন এক শিক্ষার পরিবেশ তৈরি করবে। এ বিষয়ক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইউএপি এর শিক্ষক, শিক্ষার্থী এবং সার্ভিসিং২৪ এর কর্মকর্তারা।
এ সংক্রান্ত আয়োজনে সার্ভিসিং২৪ এর অভিজ্ঞ টেকনিক্যাল টিম শিক্ষার্থীদের সামনে আধুনিক সার্ভার প্রযুক্তি, স্টোরেজ সল্যুশন্স ও নেটওয়ার্কিং এর বিভিন্ন বিষয় তুলে ধরেন। পাশাপাশি সাইবার সিকিউরিটি এর সমসাময়িক বিষয় নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
শিক্ষার্থীরা এই আয়োজনের মাধ্যমে শুধুমাত্র প্রযুক্তিগত জ্ঞানই নয়, বরং আইটি ক্যারিয়ার গঠনে প্রয়োজনীয় দক্ষতা ও দিকনির্দেশনা লাভ করে।
অনুষ্ঠানে কম্পিউটার প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর শাহ মোর্তাজা রাশিদ আল মাসুদ বলেন, ‘সার্ভিসিং২৪ এর এই উদ্যোগ আমাদের শিক্ষার্থীদের হাতে উন্নত গবেষণা ও প্রশিক্ষণ সুবিধা তুলে দিয়েছে। এই সার্ভারটি শুধু একটি প্রযুক্তি ডিভাইস নয়—এটি শিক্ষার্থীদের জন্য এক নতুন শেখার প্ল্যাটফর্ম, যেখানে তারা এআই বিষয়ক প্রশিক্ষণ উদ্ভাবন ও শিক্ষাগত গবেষণায় নতুন মাত্রা যোগ করতে পারবে। এই ধরনের সহযোগিতা দেশের উচ্চশিক্ষা ও প্রযুক্তি ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে।’
সহকারী অধ্যাপক ডক্টর মাহমুদ মুহাম্মদ তৌফিকুর রহমান বলেন, ‘প্রযুক্তির সঠিক ব্যবহার তখনই অর্থবহ হয়, যখন তা শিক্ষার উন্নয়নে কাজে লাগে। সার্ভিসিং২৪-এর এই সার্ভার ডোনেশন আমাদের শিক্ষার্থীদের নতুন শেখার সুযোগ দেবে, যা তাদের আত্মবিশ্বাস ও দক্ষতা বাড়াতে সহায়তা করবে। এই ধরনের ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা ভবিষ্যতের আইটি লিডার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
সার্ভিসিং২৪ এর সিইও নাসির ফিরোজ বলেন, ‘আমরা বিশ্বাস করি, প্রযুক্তিতে বিনিয়োগ মানে ভবিষ্যতে বিনিয়োগ। শিক্ষার্থীদের জন্য শেখার সুযোগ তৈরি করা আমাদের সামাজিক দায়িত্বের অংশ। এই উদ্যোগের মাধ্যমে তারা গবেষণা, প্রশিক্ষণ এবং বাস্তবমুখী শিক্ষা আরও কার্যকরভাবে গ্রহণ করতে পারবে, যা তাদের ক্যারিয়ারকে আরও শক্ত ভিত্তি দেবে।’
কোম্পানিটির এই সামাজিক প্রতিশ্রুতি প্রমাণ করে- প্রযুক্তির মাধ্যমে মানবসম্পদ উন্নয়নই বাংলাদেশের ভবিষ্যতের সবচেয়ে বড় শক্তি। এই ধরনের উদ্যোগ দেশের উচ্চশিক্ষায় দীর্ঘমেয়াদি সামাজিক প্রভাব ফেলবে।
এমএসএম / এমএসএম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ: তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি
বিএমইউতে জাতীয় শিশু ক্যান্সার সচেতনতা মাস ২০২৬ উপলক্ষে র্যালি
আন্তর্জাতিক রিয়েল এস্টেট বিশেষজ্ঞ প্রতিনিধি দলের রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন
এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর
ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ
চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
হালাল পণ্যের রপ্তানি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে বিসিআইয়ের নীতিমালা প্রস্তাব
টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন
কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের