নদী দিবস উপলক্ষে জাককানইবিতে গ্রীন ভয়েসের মানববন্ধন
‘মানুষের জন্য নদী’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) গ্রীন ভয়েস শাখার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্ব নদী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিজ্ঞান ভবনের নিচে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। ব্রক্ষপুত্রসহ দেশের সকল নদী রক্ষা করার স্লোগান নিয়ে জাককানইবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করেন।
এ সময় থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাফিস আহমেদ বলেন, গ্রীন ভয়েস থেকে আমাদের দাবি ব্রহ্মপুত্রসহ দেশের সকল নদ-নদী দখল ও দূষণমুক্ত করে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে দিতে হবে। যেসব শিল্প-কারখানা বর্জ্য শোধনাগার ছাড়া গড়ে উঠেছে এবং উৎপাদিত বিষাক্ত বর্জ্য সরাসরি নদীতে ফেলছে সেগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রয়োজনে শিল্প-কারখানা সাময়িকভাবে বন্ধ করে দিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী পারিকা মোস্তফা পুণ্য বলেন, অপরিকল্পিত-অনিয়ন্ত্রিত বালু ও মাটি উত্তোলনের কারণে নদী সংকটাপন্ন অবস্থায় আছে। এতে নদীর বিভিন্ন স্থানের বাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অবৈধ মাটি-বালু উত্তোলন বন্ধ করতে হবে এবং নদীতীরের বর্জ্য অপসারণ ও নিক্ষেপ বন্ধ করতে হবে।
এমএসএম / জামান
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক