নতুন ছয়টি পাণ্ডুলিপি প্রকাশ করবে জবি
নতুন ছয়টি পাণ্ডুলিপি প্রকাশের জন্য লেখকদের সাথে চুক্তি স্বাক্ষর করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। রোববার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের উদ্যোগে উপাচার্যের কনফারেন্স কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে পাণ্ডুলিপি প্রকাশের এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।
চুক্তি স্বাক্ষরিত ছয়টি পাণ্ডুলিপি হচ্ছে ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোস্তফা কামাল রচিত ‘বঙ্গবন্ধুর বাকশাল কর্মসূচি: কুরআন সুন্নাহর আলোকে একটি মূল্যায়ন’, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শিপ্রা সরকার রচিত ‘বাংলাদেশের একটি গ্রাম: জাতিবর্ণ ব্যবস্থা’, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজী মো. নাসির উদ্দিন রচিত ‘Taxation in Bangladesh’, সংগীত বিভাগের সহকারী অধ্যাপক ড. আলী এফএম রেজোয়ান রচিত ‘রাগ-সন্দর্শন’, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোছা. শামীম আরা রচিত ‘মোহাম্মদ মনিরুজ্জামানের কবিতা : বিষয় বৈচিত্র ও শিল্পরূপ’ এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস রচিত ‘সাব-অল্টার্ন তত্ত্ব : উদ্ভব, বিকাশ ও প্রভাব’।
পাণ্ডুলিপি লেখকদের একজন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল ‘বঙ্গবন্ধুর বাকশাল কর্মসূচি : কুরআন সুন্নাহর আলোকে একটু মূল্যায়ন’ বইটি সম্পর্কে সকালের সময়কে বলেন, বইটি পড়লে বাকশাল সম্পর্কে বিস্তারিত এবং কেন গঠন করা হয়েছিল সেটি জানা যাবে। বইটিতে বাকশালকে কুরআন সুন্নাহর আলোকে মূল্যায়ন করা হয়েছে। এর মূল লক্ষ্য ছিল ধনী-দরিদ্রের বৈষম্য যেন না থাকে। সেই আলোকেই বইটি লেখা হয়েছে।
এছাড়াও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম। বিশ্ববিদ্যালয়ের গবেষণা (পরিচালক) অধ্যাপক ড. পরিমল বালা, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামানসহ অনেকে। জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এমএসএম / জামান
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন