ঢাকা রবিবার, ৩ মে, ২০২৬

গুহার ভেতর লক্ষাধিক মাকড়সার বিশাল রাজ্য, ১০০ বর্গমিটার এলাকা জুড়ে জাল


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭-১১-২০২৫ দুপুর ১২:১০

গ্রিস ও আলবেনিয়ার সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত একটি গুহার ভেতর বিজ্ঞানীরা ১ লক্ষ ১০ হাজারেরও বেশি মাকড়সার বিশাল আস্তানার সন্ধান পেয়েছেন। একসঙ্গে এই বিপুল সংখ্যক মাকড়সার উপস্থিতি নিঃসন্দেহে অনেকের কাছে দুঃস্বপ্নের মতো মনে হতে পারে, কিন্তু গবেষক দলটি এই আবিষ্কারে বিস্ময় ও মুগ্ধতা প্রকাশ করেছেন। 

জীববিজ্ঞানী ইস্তভান উরাকের নেতৃত্বে কয়েকজন গবেষক ১৭ অক্টোবর প্রকাশিত এক গবেষণাপত্রে সালফার কেভ নামের একটি গুহায় মাকড়সার বিশাল এই আস্তানা নিয়ে অবিশ্বাস্য অনুসন্ধানের বিস্তারিত তুলে ধরেছেন।

গবেষণাপত্রে বলা হয়েছে, মাকড়সাগুলোর তৈরি করা সুবিশাল জালটি গুহার প্রায় ১০০ বর্গমিটারেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত। গুহার ভেতরের ছবিগুলোতে দেখা যায়, মাকড়সার ঘন জাল গুহার দেওয়াল ও ছাদ ঢেকে ফেলেছে।  

গবেষকদের মতে, মাকড়সার এই আস্তানাটি দুটি ভিন্ন প্রজাতির মাকড়সার সহাবস্থানের এক অনন্য উদাহরণ।

গুহার ভেতর যে বিশাল জালটি তৈরি হয়েছে তা প্রধানত প্রায় ৬৯ হাজার সাধারণ ও নিরীহ বার্ন ফানেল উইভার আর প্রায় ৪২ হাজার প্রিনেরিগন ভেগানস বা বামন উইভার একযোগে তৈরি করেছে। 

আশ্চর্যজনক তথ্য হলো— ফানেল উইভারদের সাধারণত বামন উইভারদের শিকার করার কথা, কিন্তু গবেষকরা বিশ্বাস করেন, গুহার সীমিত আলো এবং খাবারের প্রাচুর্য তাদের মধ্যে এই সহনশীল বা ‘বন্ধুত্বপূর্ণ’ প্রকৃতির জন্ম দিয়েছে। 

বিজ্ঞানীরা গুহাটির ভেতরের ইকোসেস্টেম বিশ্লেষণ করে দেখেছেন যে, এটি একটি অত্যন্ত সরল খাদ্য শৃঙ্খলের মাধ্যমে টিকে আছে। প্রথমে, গুহার সালফারের প্রাচুর্যকে জারিত (অক্সিডাইজ) করতে সক্ষম মাইক্রোবিয়াল বায়োফিল্ম তৈরি হয়। এই বায়োফিল্মগুলো নন-বাইটিং মিজ নামক মাছির শূককীট দ্বারা হজম হয়। শূককীটগুলি পূর্ণাঙ্গ মাছিতে পরিণত হলে, তা হাজার হাজার মাকড়সার খাদ্যে পরিণত হয়। 

গুহায় শেডেড অর্ব উইভার নামের আরেকটি প্রজাতির মাকড়সার সন্ধান পাওয়া গেলেও, তাদের একাকী প্রকৃতির কারণে তারা গুহার বাকি মাকড়সার থেকে বিচ্ছিন্ন।  

যদিও এই পুরো ইকোসিস্টেম নিয়ে আরও গবেষণা চলছে, গবেষকদলের প্রধান উরাক এটিকে তাদের জন্য অসাধারণ এক সাফল্য বলে মনে করছেন।  

সূত্র: সেভেন নিউজ।

এমএসএম / এমএসএম

ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে না ফ্রান্স

দিল্লিতে বহুতল ভবনে আগুন লেগে ৯ জনের মৃত্যু

কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেওয়া শুরু করবে ভারত

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে, জানালেন ইরানি কমান্ডার

ইরানে বোমা অপসারণের সময় বিস্ফোরণে ১৪ আইআরজিসি সদস্য নিহত

যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের আলোচনার টেবিলে বসতে পারে ইরান

যুদ্ধবিরতির সুযোগে লুকানো অস্ত্র বের করছে ইরান, সতর্ক যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধ ‘শেষ’, জানালো ট্রাম্প প্রশাসন

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন

ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টি নিয়ে আপত্তি ট্রাম্পের

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা