ঢাকা সোমবার, ৮ জুন, ২০২৬

ভারতে একদিনে ফের মৃত্যু ছাড়াল ৩ হাজার


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫-৬-২০২১ দুপুর ১০:৪১

প্রাণঘাতী ভাইরাস করোনায় বিপর্যস্ত ভারতে ২৪ ঘণ্টায় নতুন করে আরো তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। কয়েকদিন ধরে দৈনিক তিন হাজারের ওপরে মৃত্যুর পর তিন দিন ধরে সেই সংখ্যাটা কমে গিয়েছিল। আজ সেই সংখ্যাটা আবার তিন হাজার পেরিয়ে গেল। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে তিন হাজার ৩৩৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে করোনা আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আরও তিন হাজার ৩৩৯ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১ লাখ ১৯ হাজার ৪৮৫ জন। আর সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ৮৯ হাজার ১৭৫ জন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ৮৬ লাখ ৯৩ হাজার ৮৩৫ জন। তাদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৪৪ হাজার ১০১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৬৭ লাখ ৮৭ হাজার ১৩০ জন।

এর আগে গত বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় ১ লাখ ৩৪ হাজার জনের করোনা শনাক্ত হয়েছিল। একই সময়ে মারা যান ২ হাজার ৮৮৭ জন। গতকাল মৃত্যুর সংখ্যাটা কমে হয়েছিল ২ হাজার ৭১৩ জনে। এরপর একদিনে মৃত্যুর সংখ্যা আবার তিন হাজার পেরোলো।

ভারতে এখন করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ চলছে। দেশটিতে দেখা দিয়েছে অক্সিজেন সংকট। বিভিন্ন রাজ্যে প্রায় প্রতিদিনই অক্সিজেন সংকটে রোগীর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।

দেশটির সবচেয়ে বেশি সংক্রমণ রাজ্য এখন পর্যন্ত মহারাষ্ট্রে। এ ছাড়া দিল্লি, উত্তর প্রদেশ, কর্ণাটক, বিহার, কেরালা, অসম, পশ্চিমবঙ্গেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।

জামান / জামান

ইসরায়েলকে লক্ষ্য করে ফের মিসাইল ছুড়ল ইরান

খামেনির মৃত্যু: ১০০ দিন পরও হয়নি দাফন, উত্তরসূরিকে নিয়েও রহস্য

হরমুজে ইরানের দুই ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র

রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত, বাহরাইনে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

৩৯টি দেশের অভিবাসীদের লক্ষ্য করে ট্রাম্পের নীতি বাতিল করলেন আদালত

ফোনকলে নেতানিয়াহুকে ‘পাগল’ বলেছিলেন, স্বীকার করলেন ট্রাম্প

সম্ভাব্য ভাঙন ঠেকাতে দলের সব কমিটি ভেঙে দিলো তৃণমূল কংগ্রেস

শর্ত পূরণে ব্যর্থ, বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় যুক্তরাষ্ট্র

কুয়েত-বাহরাইনের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা ইরানের

‘পাগল-নিমকহারাম’ বলে ফোনে নেতানিয়াহুকে গালাগাল ট্রাম্পের

ইসলাম পরিবহনের বাস রোড ডিভাইডার ভেঙে আকাশ বাসে ধাক্কা, ৪ যাত্রী নিহত

ইবোলার নতুন ধরন মোকাবিলায় টিকা তৈরি করেছে রাশিয়া

সুর নরম করে ট্রাম্প বললেন, চুক্তিতে তাড়াহুড়ো নয়