ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

চীনে ৭০ বছরের মধ্যে সবচেয়ে বড় স্বর্ণের খনির সন্ধান


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬-১১-২০২৫ দুপুর ১:৪

গত ৭০ বছরের মধ্যে সবচেয়ে বড় একক স্বর্ণের মজুতের সন্ধান পেয়েছে চীন। দেশটি জানিয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলে আবিষ্কার হওয়া স্বর্ণের এই একক মজুতটি দেশের ইতিহাসে ১৯৪৯ সালের পর থেকে সবচেয়ে বড়।

গত শুক্রবার (১৪ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

এদিন দেশটির প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর-পূর্ব লিয়াওনিং প্রদেশে অবস্থিত দাদোংগৌ স্বর্ণ খনিতে মোট ১ হাজার ৪৪৪ দশমিক ৪৯ টন প্রমাণিত স্বর্ণের মজুত পাওয়া গেছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, খনিটির অর্থনৈতিক সক্ষমতা যাচাইয়ের প্রক্রিয়া শেষ হয়েছে, ফলে এটি উন্নয়ন ও উত্তোলনের জন্য এখন প্রস্তুত। একইসঙ্গে এটিকে ‘অতিবৃহৎ’ উন্মুক্ত খনি হিসেবেও তালিকাভুক্ত করা হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, সমুদ্রপৃষ্ঠ থেকে ৭২০ মিটার উচ্চতার উপরের এলাকাজুড়ে প্রায় ২ দশমিক ৫৮৬ বিলিয়ন টন আকরিক রয়েছে এবং সেখানে প্রতি টনে গড়ে ০ দশমিক ৫৬ গ্রাম স্বর্ণ পাওয়া যাবে।

গ্লোবাল টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, মাত্র ১৫ মাসের দ্রুত অনুসন্ধান প্রক্রিয়ার মাধ্যমেই খনিটির অবস্থান শনাক্ত করা গেছে, যা ভবিষ্যতে ‘দ্রুত ও উচ্চমানের’ খনিজ অনুসন্ধানের আদর্শ মডেল হিসেবে দেখা যেতে পারে।

এমএসএম / এমএসএম

আফগানিস্তানে হামলা চালিয়ে ২৮ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের

ধ্বংসস্তূপে শিক্ষার আলো, তিন বছর পর ক্লাসরুমে ফিরল গাজার শিশুরা

ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

ইউরোপে অভিবাসী আগমন ৩৯% কমেছে, বেড়েছে প্রাণহানি : জাতিসংঘ

ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি

নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের

বৈশ্বিক বাজারে কমেছে তেলের দাম, ১১ দিনের মধ্যে সর্বনিম্ন

সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে সিরিজ বিস্ফোরণ, চার জন আহত

ইউক্রেনের ড্রোন হামলার মধ্যেই পার্লামেন্ট নির্বাচনে জয়ের পথে পুতিনের দল

ইয়েমেনের মারিবে ভয়াবহ সেনা-হুথি সংঘাত, ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত

জ্বালানির বাড়তি কর বাতিলের দাবিতে পাকিস্তান জামায়াতের ট্রেন মার্চ

লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক