ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

যুদ্ধবিধ্বস্ত গাজায় গণবিয়ে কর্মসূচির ঘোষণা আমিরাতের, নিবন্ধন শুরু


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭-১১-২০২৫ দুপুর ১২:৯

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার তরুণ প্রজন্মকে সহায়তা এবং সর্বস্বান্ত পরিবারগুলোর দায়িত্বভার লাঘব করতে সেখানে গণবিয়ে কর্মসূচি আয়োজনের ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাত। আগামী ২ ডিসেম্বর আমিরাতের জাতীয় দিবসে হবে এই গণবিবাহ।
নতুন এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘দ্য ড্রেস অব জয়’ বা আনন্দের পোষাক। গতকাল ১৬ নভেম্বর এক আমিরাতের সরকারি বিবৃতিতে এ সম্পর্কে বলা হয়েছে, “চলতি বছর জাতীয় দিবসে গাজায় গণবিবাহের আয়োজন করছে সংযুক্ত আরব আমিরাতের সরকার। এই দিন গাজায় একসঙ্গে ৫৪টি বিয়ে অনুষ্ঠিত হবে। বিয়ের যাবতীয় ব্যয় এবং নবদম্পতিদের আর্থিক সহায়তার ব্যাপারটি নির্বাহ করবে সংযুক্ত আরব আমিরাত।”
গতকাল রোববার থেকে শুরু হয়েছে ‘আনন্দের পোশাক’ কর্মসূচির নিবন্ধন। তবে এ কর্মসূচির আওতায় যারা বিয়ে করতে আগ্রহী, তাদের ক্ষেত্রে কিছু অত্যাবশ্যকীয় শর্ত রেখেছে আমিরাত। এগুলো হলো-
ক) আগ্রহী পুরুষ এবং নারীকে অবশ্যই কমপক্ষে ২৭ বছর বয়স্ক এবং অবিবাহিত হতে হবে। সেই সঙ্গে শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে বিয়ের উপযুক্ত হতে হবে।
খ) আগ্রহী পুরুষ এবং নারীকে অবশ্যই ফিলিস্তিনের নাগরিক এবং গাজার স্থায়ী বাসিন্দা হতে হবে।
গ) গাজার সরকারি কোনো দপ্তরের কর্মী এই কর্মসূচিতে প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন না। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে দরিদ্র পরিবার কিংবা যুদ্ধে সর্বস্ব হারানো পরিবারের সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।
ঘ) যারা প্রার্থী হিসেবে আবেদন করবেন তাদেরকে অবশ্যই আমিরাত সরকারের পারিচালিত অপারেশন আল ফারিস আল শাম ৩ বা অপারেশন গ্যালান্ত নাইট ৩-এর নির্দেশনা মানতে হবে। গাজায় মানবিক সহায়তা ও ত্রাণ সামগ্রী পৌঁছানো এবং সেসবের বিতরণের জন্য ২০২৩ সালের নভেম্বরে, অর্থাৎ যুদ্ধ শুরুর এক মাস পর এই প্রকল্প শুরু করেছিল সংযুক্ত আরব আমিরাত।
ঙ) আবেদনের পর বাছাইকৃত প্রার্থীদের অবশ্যই এই ‍গণবিয়ে উদ্যোগের সঙ্গে সম্পর্কিত যাবতীয় দাপ্তরিক এবং মিডিয়া ডকুমেন্টেশন সংক্রান্ত কাজে উপস্থিত থাকতে হবে এবং সক্রিয়ভাবে অংশ নিতে হবে।
এ কর্মসূচিতে আগ্রহীয় প্রার্থীদের নিবন্ধন শুরু হয়েছে গতকাল রোববার থেকে। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত এই নিবন্ধন কার্যক্রম চলবে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীদের https://aid.alfaresalshahm.com/sso/login- এই লিংকে যোগাযোগ আহ্বান জানিয়েছে আমিরাতের সরকার।

Aminur / Aminur

ধ্বংসস্তূপে শিক্ষার আলো, তিন বছর পর ক্লাসরুমে ফিরল গাজার শিশুরা

ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

ইউরোপে অভিবাসী আগমন ৩৯% কমেছে, বেড়েছে প্রাণহানি : জাতিসংঘ

ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি

নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের

বৈশ্বিক বাজারে কমেছে তেলের দাম, ১১ দিনের মধ্যে সর্বনিম্ন

সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে সিরিজ বিস্ফোরণ, চার জন আহত

ইউক্রেনের ড্রোন হামলার মধ্যেই পার্লামেন্ট নির্বাচনে জয়ের পথে পুতিনের দল

ইয়েমেনের মারিবে ভয়াবহ সেনা-হুথি সংঘাত, ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত

জ্বালানির বাড়তি কর বাতিলের দাবিতে পাকিস্তান জামায়াতের ট্রেন মার্চ

লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া