বিএনসিসি ক্যাডেটদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উজ্জ্বল ফলাফল অর্জনকারীদের সংবর্ধনা
এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উজ্জ্বল ফলাফল অর্জনকারী বিএনসিসি ক্যাডেটদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সামরিক প্রশিক্ষণ ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে সফলতা অর্জনকারী এ শিক্ষার্থীদের সম্মাননা দিতে আজ বুধবার রাজধানীতে বিএনসিসি রমনা রেজিমেন্টের তত্ত্বাবধানে বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ, বিজিবিএমএস, পিবিজিএমএস, এনডিসি, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রমনা রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল মুহাম্মদ ইসহাক, বিজিবিএম, পিএসসি, এডি। এছাড়া বিএনসিসি অধিদপ্তর ও রমনা রেজিমেন্টের উর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা, ক্যাডেট, শিক্ষক ও অভিভাবকেরা অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানে এসএসসিতে কৃতকার্য হওয়ায় ৬৯ জন (রমনা রেজিমেন্টের ৫০, ৫১ বিএনসিসি ফ্লোটিলার ১৭ ও ৫৬ বিএনসিসি স্কোয়াড্রনের ২ জন) এবং এইচএসসিতে কৃতকার্য হওয়ায় ২৫৪ জন (রমনা রেজিমেন্টের ১৮৯, ৫১ বিএনসিসি ফ্লোটিলার ৩৩ ও ৫৬ বিএনসিসি স্কোয়াড্রনের ৩২ জন) সহ মোট ৩২৩ জন ক্যাডেটকে সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করা হয়।
বক্তব্যে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ ক্যাডেটদের উদ্দেশে তিনটি বিশেষ পরামর্শ দেন—
১️/ বড় স্বপ্ন দেখতে হবে এবং তা বাস্তবায়নে নিরলস প্রচেষ্টা চালাতে হবে।
২️/ নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ আদর্শ নাগরিক হয়ে উঠতে হবে।
৩️/ দেশকে ভালোবাসতে হবে এবং দেশের উপযোগী যোগ্য নাগরিক হিসেবে নিজেকে প্রস্তুত করতে হবে।
তিনি আরও বলেন, “বিএনসিসির মূল শক্তি হলো শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিকতা। শিক্ষার পাশাপাশি সমাজ ও দেশের সেবায় এগিয়ে এসে ক্যাডেটরা জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে আনন্দঘন পরিবেশে ক্যাডেটদের মাঝে শুভেচ্ছা বিনিময় হয়।
উপস্থিত ক্যাডেট ও অভিভাবকেরা এ ধরনের মহৎ উদ্যোগ গ্রহণের জন্য বিএনসিসি কর্তৃপক্ষকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
এমএসএম / এমএসএম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ: তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি
বিএমইউতে জাতীয় শিশু ক্যান্সার সচেতনতা মাস ২০২৬ উপলক্ষে র্যালি
আন্তর্জাতিক রিয়েল এস্টেট বিশেষজ্ঞ প্রতিনিধি দলের রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন
এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর
ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ
চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
হালাল পণ্যের রপ্তানি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে বিসিআইয়ের নীতিমালা প্রস্তাব
টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন
কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের